প্রকাশ পেলো ‘মুকুট’ ধারাবাহিকের টাইম স্লট! জি বাংলা নতুন ধারাবাহিকের ওপর পড়লো কোপ! রীতিমতো হইচই শুরু সোশ্যাল মিডিয়াতে

নতুন বছর পরার সাথে সাথে জি বাংলা এবং স্টার জলসায় নতুন নতুন বেশ কিছু ধারাবাহিক এসেছে। আবার পরবর্তী দিনে বেশ কিছু নতুন ধারাবাহিকও আসতে চলেছে। আর নতুন আসছে মানেই শেষ হবে পুরনো কোন ধারাবাহিক। কারণ পুরনো ধারাবাহিকের জায়গাতেই আসে নতুন ধারাবাহিক। প্রসঙ্গত কিছুদিন আগে জি বাংলায় দেখা গিয়েছিল একটি নতুন ধারাবাহিকের প্রোমো যার নাম ‘মুকুট’।

Bengali television

ব্লুজ প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকটির প্রোমো সামনে আসতেই কিছু মানুষ তার প্রশংসা করেছিল আবার কিছু মানুষ তার সমালোচনা করেছিল। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া যাকে এর আগে স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল এবং অভিনেতা অর্ঘ্য মিত্রকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষকে।

Bengali television

এই প্রোমো সামনে আসার পর থেকেই গুঞ্জন উঠেছিল যে জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জল’ শেষ হবে এবং সেই জায়গায় শুরু হবে এই নতুন ধারাবাহিক ‘মুকুট’। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন্তব্য ভেসে এসেছিল। কিন্তু তারপরে শ্বেতা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে নিজেই জানিয়েছিলেন যে এত তাড়াতাড়ি সোহাগ জল শেষ হবে না। তাই সকলের মনেই প্রশ্ন উঠছিল যে এবার কোন ধারাবাহিকের জায়গায় আসবে মুকুট!

সম্প্রতি চ্যানেল এর পক্ষ থেকে মুকুট ধারাবাহিকের টাইম স্লট এবং শুরুর দিন প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে মুকুট ধারাবাহিকটি আসছে চলতি মাসের ২৭ তারিখ থেকে এবং সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যে স্লটে বর্তমানে জি বাংলা সম্প্রচারিত হয় ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি। তাই দর্শকমহলে এবার গুঞ্জন যে মাত্র কয়েক দিনের মধ্যেই কি তাহলে তোমার খোলা হাওয়া শেষ হবে!

Bengali television

উল্টো দিকে আবার অনেকের মত তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি আসবে রাত ন’টা থেকে। যে সময় সম্প্রচারিত হয়ে থাকে সোহাগ জল ধারাবাহিকটি। কিন্তু যতক্ষণ না চ্যানেলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত প্রকাশ করা হচ্ছে ততক্ষণ জানা যাচ্ছে না কোন ধারাবাহিক শেষ হতে চলেছে। উল্টোদিকে মুকুট আসছে বেঙ্গল টপারের বিপরীতে তাই সেটি শুরুতেই বেশ ধামাকা হবে এমনটাই মনে করছে অনেকে।

Back to top button