একেবারে মিঠাইয়ের ছোট বোন, দেখতে হুবহু এক! সত্যিই কি বোনের সম্পর্ক এই নায়িকার সঙ্গে মিঠাইয়ের? মুখ খুললো সেই সেলিব্রিটি বোন

বাংলা টেলিভিশনের একটা সময় একটা ধারাবাহিক খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। স্টার জলসার ওই সিরিয়ালের নাম ‘মেম বউ’। নামই স্পষ্ট এক বিদেশীনি ভারতীয় সংস্কৃতিতে কিভাবে মিলেমিশে যায় তা নিয়েই গল্প।
সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অর্থাৎ সেই বিদেশি কিন্তু ভারতীয় বউয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন বিনীতা চ্যাটার্জি। তার স্বামী হিসেবে অভিনয় করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। এখানে বিনীতার নাম ছিল ক্যারেল।

যখনি সিরিয়াল টা শুরু হয়েছিল সেই সময়ে চারিদিকে একটা বিষয় ছড়িয়ে পড়েছিল যে এই অভিনেত্রী নাকি গায়িকা মোনালি ঠাকুরের বোন। তার কারণ দুজনের মুখের এবং চেহারায় বিস্তর মিল খুঁজে পাওয়া গেছে। এমনিতেই তখন এই ধরনের সিরিয়ালের বিষয়বস্তু খুব কম ছিল তাই খুব তাড়াতাড়ি সিরিয়ালটি জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই সিরিয়ালের ধরুন দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন বিনীতা। তবে এর পাশাপাশি নায়িকার এই বিশেষ দিকটি আরো বেশি ছড়িয়ে পড়ায় তার ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
তবে সম্প্রতি আবার একটা বিশেষ কারণে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এখন খুব বেশি বাংলা টেলিভিশনে দেখা যায় না তাকে তবে এক জনপ্রিয় বাংলা টেলিভিশনের মুখ্য নায়িকার সঙ্গে আবার মুখের মিল পাওয়া গেল বিনীতার। সেই নায়িকা হলো মিঠাই রানী। সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে বিনীতা চ্যাটার্জির মুখের মিল রীতিমতো অবাক করেছে দর্শকদের।

সত্যিই কি তারা বোন?
না, সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বিনীতা। এখন কোথাও অনুষ্ঠান করতে গেলে অনেকেই তাকে মিঠাই ভেবে বসে এবং মিঠাইয়ের মত কথা বলার জন্য আবদার করতে থাকে। বলেন যে আমাদের পৃথিবীতে বিজ্ঞানসম্মত কারণেই আমাদের মত একই রকম দেখতে মোট সাত জন মানুষ থাকে। তাই একই রকম দেখতে হতেই পারে কারণ সেটা অস্বাভাবিক নয়। তাকে মোনালি ঠাকুরের মতো দেখতে লাগতো বলে অনেকে তাকে গান গাওয়ার অনুরোধ করত।

