জলসায় পরিবর্তন! দুই খলনায়িকা এবার ফিরলেন পজিটিভ চরিত্রে!

বলতেই হবে বাংলা টেলিভিশনের দুনিয়ায় নায়িকাদের পাশাপাশি খলনায়িকারাও কিন্তু সমান ভাবে জনপ্রিয়। এমন প্রচুর অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা খলনায়ক বা খলনায়িকা হিসেবেই সুনাম কুড়িয়েছেন। দর্শকদের চোখে খারাপ হয়েই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছেন তারা।
বলাই বাহুল্য, অভিনয় দুনিয়ায় তারা পরিচিত হয়েছেন নিজেদের নেগেটিভ চরিত্রের জন্যই। প্রসঙ্গত উল্লেখ্য, অনেক অভিনেতার জীবনের স্বপ্নই থাকে শ্রেষ্ঠ খলনায়ক বা খলনায়িকা হওয়ার। কারণ নায়ক নায়িকার থেকেও খলনায়ক বা খলনায়িকার চরিত্রে অভিনয় করাটা অনেক বেশি শক্ত বলে মনে করেন তারা। আর দর্শকদের কাছ থেকে গালাগালি খাওয়াকে তারা তাদের অভিনয়ের সাফল্য বলে মনে করেন।
এই যেমন বাংলা টেলিভিশনে শ্রীময়ী ধারাবাহিকে খলনায় কার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। বলা যায় বাংলা টেলিভিশনে তার অভিনীত চরিত্রটি এখনকার খলনায়িকাদের কাছে আদর্শ স্বরূপ। বর্তমানে অনেক খল অভিনেত্রী চান তার মতো হয়ে উঠতে। বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনে এমন একজন অভিনেত্রী রয়েছেন যিনি খল চরিত্রে অসামান্য। তিনি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।
কিরণমালা ধারাবাহিকের রাক্ষুসী কটকটি কিংবা জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের শৈল মা সব ধরণের খল চরিত্রেই তিনি প্রশংসার দাবি রাখেন। তবে এই অভিনেত্রীর পথ চলার শুরুটা কিন্তু হয়েছিল নায়িকা হিসেবে। ধীরে ধীরে খলনায়িকা হিসেবে তিনি অবাধ জনপ্রিয়তা পান।
তবে খল চরিত্রে অভিনয় করেন বলে কি তাদের ভালো হতে ইচ্ছে করেনা? আর এবার টেলিভিশনের এই দুই জনপ্রিয় খলনায়িকার ইচ্ছে পূরণ করল স্টার জলসা। নেগেটিভ নয় এবার পজিটিভ চরিত্রে ফিরছেন এই দুজন। নিঃসন্দেহে তাদেরকে আবারও পর্দায় দেখা বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে দারুণ রকমের সুখবর।
আরও পড়ুনঃ আবার জি বাংলার পর্দায় সৌমি আদৃত জুটি! অফিসিয়াল ভাবে চ্যানেল জানাতেই দারুন খুশি ভক্তরা
সম্প্রতি জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী’তে চিকিৎসক হয়ে এন্ট্রি নিয়েছেন শ্রীময়ীর খলনায়িকা জুন আন্টি অর্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী । অন্যদিকে এসভিএফের প্রযোজনায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে’তে গুরুত্বপূর্ণ লেডি গোয়েন্দা চরিত্রে থাকছেন জনপ্রিয় খলনায়িকা অভিনেত্রী চায়েন্দ্রী ঘোষ। আর দুজনকেই এবার দেখা যাবে পজিটিভ চরিত্র। আর ব্যতিক্রমী এই চরিত্রে তাদের অভিনয় করতে দেখার জন্য মুখিয়ে বাংলার দর্শককুল।

