রূপা গাঙ্গুলীর মত আগেও দুই তারকা অসভ্যতামিকে প্রশ্রয় না দিয়ে নির্দ্বিধায় ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছেন! জেনে নিন এই তিন তারকার নাম

প্রায় বছর আটের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর ক্যামেরার সামনে ফিরলেন স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকের হাত ধরে। শুরু থেকেই চর্চায় এই মেগা। টিআরপি তালিকাতেও ভালো ফলই করছে। বীথিকা চরিত্রটা নিয়েও কম আলোচনা হচ্ছে না। কিন্তু মাত্র চার মাসে ধারাবাহিক ছাড়লেন রূপা। তিনি এই ধারাবাহিক করতে রাজিই হয়েছিলেন গল্পের কারণে। কিন্তু তাঁকে যে ক্যারেক্টার ব্রিফ দেওয়া হয়েছিল পরে দেখা যায় তাঁর সঙ্গে চরিত্রের কোনও মিল নেই।
যে মাত্রায় নোংরামো দেখানো হচ্ছিল তাতে বাধ্য হয়েই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সংবাদমাধ্যমের নেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ” ফ্লোরে গিয়ে যখন স্ক্রিপ্ট করতাম তখন খুব অদ্ভুত লাগতো স্ক্রিপ্টে লেখা কথাগুলো। অনেকে বলেছে আমি কোথাও একটা রূপা গাঙ্গুলির সঙ্গে বীথিকা মিত্র কে গুলিয়ে ফেলছি। কিন্তু না আমি বীথিকা মিত্র কে যেমন ভাবে দেখে চরিত্রটিকে নিয়েছিলাম সেই বীথিকা মিত্রর সাথে এই বিথীকা মিত্র কে গুলিয়ে ফেলছি। কোন মিল নেই।”
তিনি একা নন তার মতোই ধারাবাহিক ছেড়েছেন অনেকেই। অপরাজিতা অপু’র খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্যকে সবার মনে আছে। যিনি দীর্ঘদিন ছিলেন এই টেলি ইন্ডাস্ট্রিতে। ‘ভজ গোবিন্দ’, ‘কলের বউ’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে’র স্বামী ‘দীপু’ চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও অনেক বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেতা। কিন্তু এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও আচমকাই বাংলা ধারাবাহিক অর্থাৎ ছোটপর্দা থেকে সরে দাঁড়ালেন।
অভিনেতা স্পষ্ট জানান, “ছোটপর্দায় কাজ করার তার আর ইচ্ছে নেই”। কারণ হিসাবে তিনি জানান, “প্রায় সব বাংলা ধারাবাহিকের গল্প ঘুরিয়ে ফিরিয়ে একইরকম। কাজের ইচ্ছে তা চলে যায়। এর থেকে সিনেমা-ওয়েব সিরিজে নতুনত্ব পাওয়া যায়। তাই আপাতত বাংলা সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন”। তবে ছোটপর্দায় কাজ না করলেও দর্শক তাকে পর্দায় দেখতে পাবেন। আপাতত ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রোহন।

এছাড়াও যাকে সবাই কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের মা সুজাতা হিসেবে বেশি চেনেন অভিনেত্রী নিবেদিতা মুখার্জি তিনিও উমা ধারাবাহিকে শুকতারা নামে একটি বিশ্রী চরিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। সেখানেও যে নোংরামি শুরু হয়েছিল, তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না অভিনেত্রী। এইভাবে যদি এক এক করে ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা “পাবলিক এটাই চায়” বলে তাদের ঘাড়ে গুছিয়ে দেওয়া বিরক্তিকর সিন গুলোর বিরোধিতা করে ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন, সিরিয়াল বয়কট করেন তাহলে ধারাবাহিকের গুণমান বাড়াতে বাধ্য হবেন ডাইরেক্টররা।


