“সত্যি কথা বলতে আমি আর অভিনয় করতে চাই না…” যোগ্যতা থেকেও কাজ নেই! বিস্ফোরক অভিনেত্রী জুঁই সরকার

টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী জুঁই সরকার (Juiee Sarkar)। উত্তরবঙ্গের মেয়ে জুঁই অভিনয় টানে চলে আসেন কলকাতায়। ‌তারপর থেকে একের পর এক মেগা সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বর্তমানে টেলি পর্দার কাজের ধরনটা বদলেছে। সুযোগ থাকলেও কাজের অভাবে, পছন্দসই চরিত্রের অভাবে কার্যত টেলিভিশন (Television) থেকে আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি।

টেলিভিশনের দর্শকদের কাছে অতি পরিচিত জুঁই সরকার। রাই কিশোরী, আমার দুর্গা, অপরাজিতা অপু, যমুনা ঢাকি, উমা ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। অভিনেত্রী বাস্তব জীবনে অত্যন্ত স্পষ্টবাদী। সত্যি কথা সরাসরি বলতেই ভালোবাসেন। বড় পর্দায় কাজ নিয়ে আকাঙ্ক্ষা থাকলেও অভিনয়ের প্রতি রয়েছে তার অমোঘ টান। চ্যালেঞ্জিং চরিত্রের অভাবে দিন কাটাচ্ছেন তিনি।

Juiee Sarkar

টেলিপর্দা থেকে এতটা দূরত্বে কেন অভিনেত্রী? জুঁই বলেন, এখনকার ধারাবাহিকগুলিতে চরিত্রের আলাদা করে কোন শেড নেই। কোনো চ্যালেঞ্জিং চরিত্র নেই। লিড ক্যারেক্টার ছাড়া বাকি সবাই যেন শোকেসে সাজানো পুতুল! পছন্দের চরিত্র আসছে না তার কাছে! আপাতত বড় পর্দায় মনোনিবেশ করছেন অভিনেত্রী। তিনি বলেন, আর যাই হোক না কেন দৈনিক টাকা পাচ্ছি বলে মনে মনে সন্তুষ্ট হতে পারবো না!

উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে একা লড়েছেন অভিনেত্রী জুঁই। কিন্তু বর্তমানে অভিনয় পাওয়াটা কি অনেকটা সহজ হয়ে গেছে? জুঁই বলেন, এমন অনেকেই আছেন যারা আমায় জিজ্ঞাসা করে কিভাবে অভিনয়ের জন্য যোগাযোগ করব? আমার তাঁদের দেখে বড্ড মায়া হয়, বলা ভালো হাসি পায়। হাসি পায় এই ভেবে যে, তারা কলকাতাতে থেকেও অভিনয়ের জন্য কোথায় যোগাযোগ করবেন সে বিষয়ে ধন্দে ভোগেন!

 

View this post on Instagram

 

A post shared by Juiee Sarkar (@juieesarkarofficial)

আরো পড়ুন: ছোটপর্দা থেকে বড় পর্দায় পা রেখেই সেঞ্চুরি টলি ডিভা সৌমীতৃষার ! অভিনেত্রী বললেন রূপকথা নয়!

বেশ কিছু বছর আগেই শেষ হয়েছিল অভিনেত্রীর পরবর্তী ছবি ‘দ্যা রেড ফাইলস’-এর শুটিং। কিন্তু বর্তমানে সাময়িক জটিলতায় সিনেমাটির মুক্তি নিয়ে সমস্যা চলছে। অভিনেত্রী বলেন “একটা ছবি করার অর্থ হল, সেটিকে জীবনের অভিজ্ঞতা ফাইলে জমিয়ে রাখা। যদি কোন একটা সময় বলা যায়, হ্যাঁ আমিও ছবি করেছিলাম…।”

Back to top button