‘যান্ত্রিক দুনিয়ায় যত রিয়েল থাকা যায় তত মানুষ মনে রাখবে’, নিন্দুকদের নিয়ে একী বললেন সৌমীতৃষা!

টেলিভিশনের ‘মিঠাই’ তথা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) সব সময় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। টেলিপর্দা থেকে একলাফে বড়পর্দায় পা রেখেছেন তিনি। আর সেই খবর চাউর হতেই শুরু হয়ে যায় বিস্তর জলঘোলা। তবে ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে প্রথম ছবিতে ছক্কা হাঁকিয়েছেন মিঠাই রানী (Mithai)। ‘প্রধানের’ (Pradhan) একশো দিনের সেলিব্রেশনে দাঁড়িয়ে ‌সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) বলেন, “যান্ত্রিক দুনিয়ায় যত রিয়েল থাকা যায় তত মানুষ মনে রাখবে।”

টেলিভিশনে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা ছিল। বড়পর্দার রুমিও সেই জনপ্রিয়তা অক্ষুন্ন রাখল। অভিনেত্রী বলেন, প্রথম ছবির সফলতা অবশ্যই স্পেশাল। প্রথম কাজে সফলতা এসেছে মানেই দায়িত্ব বাড়লো। আগামী কাজগুলি‌ হবে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। অভিনেত্রী আভাস দিলেন, সামনে আরো বেশ কিছু কাজ রয়েছে। তবে খোলসা করে বললেন না কিছুই।

soumitrisha kundu

দেবের ছবিতে কাজ পাওয়ার পর থেকে বদলে গিয়েছেন সৌমীতৃষা।‌ এ কথা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যারা আমাকে বদলে গেছে বলছেন, তারা কি আমার সঙ্গে থাকছেন প্রত্যেকদিন? পরিবারের মানুষজন যদি বদলের কথা বলেন, তবে মানা যায়। কিন্তু বাইরের মানুষ কি বলছে, সে কথা শুনলে চলবে কেন! সর্বোপরি অভিনেত্রী এও বলেন, ট্রোলিংকে তিনি বিনোদন হিসেবে নেন।

অভিনেত্রী সৌমীতৃষার মত, বিনোদন শুধু দিলে হবে না, বিনোদন নিতেও হবে। তিনি যতদিন আছেন চর্চায় থাকবেন। তাকে নিয়ে যদি চর্চা না হয়, তাহলে মানতে হবে অভিনেত্রী বৃন্দাবনে স্থায়ী আবাস গড়েছেন।‌ ট্রোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, আমি থাকলে আমাকে নিয়ে তো চর্চা হবেই। তবে, যান্ত্রিক দুনিয়াতে রিয়েল থাকতে হবে। ‌ এটাই নাকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ পর্ণার বুদ্ধিতে কু’পো’কা’ত মিস্টার এক্স, খোঁজ খবর নিতেই এক্সের সামনে বেরিয়ে এলো পর্ণার আসল পরিচয়!

অনেক সহকর্মীরাও সৌমীতৃষার অহংকারের কথা তুলেছিলেন। অভিনেত্রী বলেন, এর জন্য তাঁর ভালোবাসা কমবে না। তিনি যাকে ভালবাসেন মন থেকে ভালবাসেন। ‌সামনে একরকম আর পিছনে একরকম এই ধরনের তিনি নন।‌ আগামী দিনে সুপারস্টার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন সকলের প্রিয় মিঠাই? অভিনেত্রী হাসিমুখে উত্তর দেন, সে কথা তো সুপারস্টার বলতে পারবে! আমি কি করে বলবো? বলাই বাহুল্য কথা উড়িয়ে দিলেও অভিনেত্রীকে নিয়ে চর্চা অব্যাহত থাকবে।

Back to top button