গাঁটছড়া ভক্তদের জন্য আবার খারাপ খবর! আপনি যদি গাঁটছড়া ভক্ত হন তাড়াতাড়ি দেখে নিন এই প্রতিবেদনটি

বর্তমানে স্টার জলসার পুরনো ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো গাঁটছড়া। আগে টিআরপি টপার হলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এই ধারাবাহিকটি কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই চলতি ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী খড়ি।
গাঁটছড়া ধারাবাহিকে শুরু হয়েছে নতুন পর্ব। ‘খড়ি’ চরিত্রের যাত্রা শেষ। ধারাবাহিকে মারা গিয়েছে সে। ইনস্টাগ্রামে তার ঘোষণাও করে দিয়েছেন অভিনেত্রী। চলতি ধারাবাহিক থেকে এমন হঠাৎ বেরিয়ে যাওয়াই খুবই কষ্ট পেয়েছেন দর্শকরা। তারা চান কোন না কোন ভাবে আবার ধারাবাহিকের ফিরে আসুক খড়ি। গুড্ডি ধারাবাহিকে গুড্ডির পালিতা মেয়ে রেশমি যদি তার মত দেখতে হতে পারে তাহলে খড়ি কেন পারবে না মরে গিয়েও ফিরে আসতে?
নায়িকাকে না দেখতে পাওয়ার দুঃখে সমাজমাধ্যমের পাতায় রীতিমতো প্রতিবাদ চলছে। ধারাবাহিক নির্মাতারা ভাবতে পারিনি, খড়ি ধারাবাহিক ছেড়ে দিলে এমন হাঙ্গামা পড়ে যাবে ভক্তদের মাঝে। অনেকেই সিরিয়াল বয়কটের ডাকও দিয়েছেন। শুধুই কি দর্শক? তাঁকে মনে পড়ছে টিম ‘গাঁটছড়া’র প্রতিটি সদস্যের। তারাও মিস করছে খড়ির সঙ্গে কাটানো সময়টা।
যেটাই হয়ে যাক না কেন কিছুদিন আগে অবধি ও দর্শকরা এটাই ভেবে যাচ্ছিলেন খড়ি ফিরবেই। এমনভাবে ভক্তদের নিরাশ করে ধারাবাহিক ছাড়তে পারেন না অভিনেত্রী। অসুস্থতার জন্য সাময়িকভাবে ছাড়লেও পরবর্তীতে আবার ঠিকই ফিরে আসবেন ধারাবাহিকের পর্দায়। কিন্তু সেই আশায় পুরোপুরি ভাবে জল ঢেলে দিল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি যে নতুন কভার দেখা যাচ্ছে এই ধারাবাহিকের সেখানে অনুপস্থিত খড়ি।
কিছুদিন আগেই মেয়ে বেলা ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। এটা তখনই বুঝতে পেরেছিলেন দর্শকরা যখন তারা দেখেছিলেন মেয়ে বেলার কভারে রূপা গাঙ্গুলীর জায়গা ফাঁকা। আর তাদের এই আশঙ্কাকে সত্যি করে সত্যি সত্যি ধারাবাহিক থেকে চিরকালের জন্য বিদায় নিলেন রূপা গাঙ্গুলী। আর এই মুহূর্তে গাছ ছাড়া ধারাবাহিকের কভারেও নেই খড়ি। তাই এরপর আর বলার অপেক্ষা রাখে না যে কখনোই এই ধারাবাহিকে ফিরবেন না অভিনেত্রী শোলাঙ্কি।

