দুই রকম বোনের সম্পর্কের সমীকরণ দেখছে বাংলার দর্শক, একদিকে তারা অন্যদিকে ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।

অন্যদিকে জলসার একটি অন্যতম ধারাবাহিক হচ্ছে সন্ধ্যা তারা। এই ধারাবাহিকে প্রধান নায়িকা সন্ধার চরিত্র রয়েছে অন্বেষা হাজরা। এখানে প্রধান অভিনেত্রীর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অমৃতা দেবনাথকে। বর্তমানে এই ধারাবাহিকটিও জলসায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

এই দুই ধারাবাহিকের মধ্যে একটি মিল এবং একটি অমিল রয়েছে। ইচ্ছে পুতুল ধারাবাহিকে দুই বোনের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তারই ঠিক বিপরীত একটি সম্পর্ক দেখা যায় সন্ধ্যা তারা ধারাবাহিকের সন্ধ্যা এবং তারার মাঝে। নিজের দিদি হয়ে ময়ূরী মেঘকে খুন করে দিতে পারলে বাঁচে আর অন্যদিকে সন্ধ্যার জন্য নিজের প্রাণ অবধি দিতে পারে তারা।

দুই বোনের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার তার বিন্দুমাত্র দেখা যায় না ময়ূরী ও মেঘের মাঝে। মেঘ সেই ছোট থেকে নিজের রক্ত দিয়ে দিদির প্রাণ বাঁচিয়ে আসছে। আর অন্যদিকে ময়ূরী জোর করে মেঘের কাছ থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর সে সেই কাজে সফল হয়েছে।

কিন্তু তারা তেমনটা করেনি। এতদিন ধরে যাকে ভালবেসে এসেছে তাকে সন্ধ্যা ভালবাসে জেনে এক মুহূর্ত না ভেবে অবলীলায় নিজের ভালোবাসার মানুষটাকে ত্যাগ করেছে তারা। নিজের দিদির প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন দর্শকমহল। এক কথায় বলা যেতে পারে তারা নিজের দিদিকে ঠিক যতটা ভালোবাসে ময়ূরী নিজের বোনকে ঠিক ততটাই ঘৃণা এবং হিংসা করে। দুই বোনের দুই রকম সম্পর্ক সত্যিই অবাক করে দর্শকদের।

Back to top button