জনপ্রিয়তা টানতে মিঠাইকেই নকল করছে ফুলকি! বউয়ের মন খারাপ কমাতে সিদ্ধার্থের মতই নাজেহাল অবস্থা রোহিতের

জি-বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগতা নায়িকা দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। বক্সিংকে মূল বিষয়বস্তু হিসেবে নিয়ে তৈরি এই ধারাবাহিক। ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে প্রায় এক মাস আগে থেকে। আর এই এক মাসের মধ্যেই টিআরপির বাজিমাত করেছে এই মেগা। প্রথম দিন থেকে টিআরপির দ্বিতীয় স্থানে ছিল সম্প্রতি তৃতীয় স্থানে নেমে এসেছে এই ধারবাহিক।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী বিয়ে হচ্ছে নায়ক এবং নায়িকার। এই বিয়ের বিষয়টি শুরু হয়েছে একাধিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আর এই বিয়ের শুরু থেকেই ঘটে চলেছে একের পর এক অনাসৃষ্টি। বিয়ের মন্ডপ থেকে রুদ্রর প্ল্যান মাফিক দুই গুন্ডা তুলে নিয়ে যায় ফুলকিকে। কিন্তু সেখান থেকে বেঁচে ফেরে ফুলকি। আর তারপর সুন্দরভাবে রোহিত ফুলকির বিয়ে সম্পন্ন হয়।
কিছুদিন আগেই এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ পেয়েছিল যেখানে ফুলকির হাফ ভাব কথাবার্তা চাল চলন এবং রোহিতের সেই একগুয়ে জেদি অভিব্যক্তি দর্শকদের মনে করিয়ে দিয়েছিল মিঠাই আর সিদ্ধার্থের পথ চলার শুরুর দিকটা। তখন দর্শকরা বলেছিলেন মিঠাইকে কপি করা শুরু করে দিয়েছে ফুলকি। আর এবার আরো একবার তারই পুনরাবৃত্তি দেখা গেল ধারাবাহিকে।
এদিনের পর্বে দেখা যাচ্ছে ভীষণ মন খারাপ ফুলকির। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যেতে প্রতিটি মেয়েরই কান্নায় চোখ ভরে যায়। তেমনটা হচ্ছে ফুলকির সাথেও। খুশি করতে তাকে একবার ফুচকা আইসক্রিম হাওয়াই মিঠাই একাধিক জিনিস খাওয়াতে থাকে রোহিত। ফুলকির বায়না সামলাতে সামলাতে একেবারেই নাজেহাল হয়ে পড়েছে সে।
দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে ঠিক একই জিনিস দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকেও। মন ভালো করতে চা ডিমটোস খেতে মিঠাই, আর সেটাও হতো তারই পছন্দের এক দোকান থেকে। একেবারে যেন হুবহু মিলে গিয়েছে দুটি সিন। পার্থক্য কেবল নায়ক নায়িকা এবং ধারাবাহিকের নামে। দর্শকদের দাবি জনপ্রিয়তা পাওয়ার জন্য ফুলকি এবার অনুসরণ করছে মিঠাইয়ের দেখিয়ে যাওয়া পথ।

