নায়ক নায়িকা নয় এবার পার্শ্ব চরিত্র অর্থাৎ আজকের পর্বে নার্সদের অভিনয় অসাধারণ! আবার জমে উঠেছে এক্কাদোক্কা বলছে দর্শক

স্টার জলসার একটি অনতম ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। শুরু থেকেই ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল রাধিকা এবং পোখরাজ এর জুটি। তবে পরবর্তীকালে রাধিকা এবং পোখরাজ ডিভোর্স দিয়ে অন্য নায়ক নায়িকা আনা হয়।

যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, রাধিকা নাকি প্রেগনেন্ট। আর তারপরই তার থেকে মুখ ঘুরিয়ে নেন ডাক্তার অনির্বাণ এবং পোখরাজ। তাদের সমস্ত অভিযোক রাধিকার দিকে ছুঁড়ে দিয়ে হাত গুটিয়ে নেয় তারা। কেউ একবারের জন্যও পাশে এসে দারায়নি রাধিকার। ইতিমধ্যে পোখরাজ এবং রঞ্জার মিল দেখিয়েছে।

তবে এবার জানা যাচ্ছে পোখরাজ এবং অনির্বাণের কাছে রাধিকা মিথ্যে বলছে। সে আসলে প্রেগনেন্ট নয়, বরং তার পেটে টিউমার রয়েছে। যার জন্য প্রাণ হানি অব্দি হতে পারে রাধিকার। এই সময় সবটা না জেনেও তার পাশে এসে দাঁড়িয়েছে তার বাবা এবং জামাই বাবু। ভরা মন্ডপে যখন সবাই তাকে জাতা শোনাচ্ছিল তখন রাধিকার হয়ে কথা বলেছিল তার বাবা।

সম্প্রতি রাধিকা ডক্টরের কাছে যায় তার টিউমার অপারেশন করতে। ডক্টর তার পরিচিত হওয়ায় সে শুরু থেকেই তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যেনো কউকে কিছু না বলে। কিন্তু অপারেশনের পর রাধিকার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ডক্টরকে বাধ্য হয়ে তার বাবাকে ফোন করে সবটা জানাতে হয়। এরপরে একে একে জানতে পারি তার মা তারপর ডক্টর গুহ।

অনির্বানকে মল্লিকা ওখানকার নার্স রাধিকার খারাপ অবস্থার কথা জানায়, সেসব শুনে অনির্বান রীতিমত চমকে যায়। আর সেই সময় তার অভিনয়ে অভিব্যক্তি ছিল অসাধারণ। তবে যে দুজন নার্স ওখানে উপস্থিত ছিলেন তারা মুগ্ধ করেছে দর্শকদের। গত পর্বের প্রাণ কেড়ে নিয়েছে এই দুজন। তারা হয়তো মুখচরিত্রে নেই কিন্তু তাদের বলা প্রত্যেকটি কথা অসাধারণ। কিছু মানুষ মনে করেন টিআরপির জন্য কেবলমাত্র নায়ক নায়িকার অভিনয় যথেষ্ট কিন্তু তারা ভুলে যায় যে একটা গল্পের ধারা সবাইকে নিয়ে সাফল্য পায়। আর এদিনের পর্বে ওই দুই পার্শ্ব চরিত্রে থাকা নার্স মন জিতেছে দর্শকদের।

Back to top button