অপেক্ষা করছে বিরাট চমক! উল্টে যাবে বাজি! আগাম টিআরপি তালিকা ফাঁস
কাল ধারাবাহিকের (Television Serial) প্রেমীদের কাছে বিশেষ দিন। বৃহস্পতিবার অর্থাৎ টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হওয়ার দিন। এই দিনটা যেন প্রত্যেক ধারাবাহিক প্রেমীদের কাছেই বেশ উত্তেজনার। সকলেই এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star jalsha) সমস্ত দর্শকদের বসে থাকেন তাদের পছন্দের কোন ধারাবাহিক কোথায় জায়গা করে নিলো সেটা দেখার জন্য।
এখন এই অসংখ্য ধারাবাহিকের মাঝে কে সেরা হলো, কারা পিছিয়ে থাকলো সেসব জানতে বেশ আগ্রহী সকলেই। তাই তো সকাল সকাল প্রত্যেকেই টিআরপি তালিকা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। কোন ধারাবাহিক টপার হল কে একটুর জন্য পিছিয়ে গেল, করা নতুন স্লট পেল সবটা জানতে পারেন টিআরপি তালিকা দেখে।
এই সপ্তাহে তিনটি ধারাবাহিকের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জি বাংলার ফুলকি, পরিণীতা এবং স্টার জলসার কথা। পুবের ময়না এই সপ্তাহেও পিছিয়ে পড়ছে দুই শালিক এর থেকে। এদিকে তেঁতুলপাতা এগিয়ে থাকছে নিম ফুলের মধুর চেয়ে। গীতা এগিয়ে থাকছে এই সপ্তাহেও আনন্দীর টিআরপি রেটিং কিছুটা বাড়ছে, স্লট পেলেও পেতে পারে এই সপ্তাহে। এদিকে সন্ধ্যে সাতটায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলার জগদ্ধাত্রী ও স্টার জলসার কথা একে অপরকে টেক্কা দিতে পারে।
ওলট পালট হয়ে যাচ্ছে টিআরপি তালিকা
এদিকে বেশ কয়েক সপ্তাহ পর ভালো গল্পের জন্য টিআরপি তালিকায় রাঙামতিকে একেবারে ফুলকির ঘাড়ে নিশ্বাস ফেলছে। এদিকে উড়ানকে হারাচ্ছে পরিণীতা। গৃহপ্রবেশকে পরাস্ত করছে কোন গোপনে মন ভেসেছে। স্টার জলসার শুভ বিবাহ সহজেই হারাচ্ছে মিত্তির বাড়িকে।
আরও পড়ুন: ‘একটা সিরিয়াল হিট হলে এরা কলার তুলে ঘোরে, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে!’- টেলি শিল্পীদের উদ্দেশ্যে মুখ খুললেন শাশ্বত
তবে চলতি সপ্তাহে কি হবে কিছুই বলা যাচ্ছে না। সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে। টপার বদলে যেতে পারে, এমনকি যারা স্লট পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তারা এবারে স্লট পেতে পারেন। তবে কালকের টিআরপি তালিকা যতক্ষণ না প্রকাশ পাচ্ছে কিছুই বলা যাচ্ছে না।

