মিঠাইয়ের পরবর্তী পর্ব ফাঁস হতেই খেপে গেল ভক্তরা, সিধাই ছেড়ে এবার মিহিত জুটির রসায়ন দেখতে ইচ্ছুক নয় দর্শক

বিগত দুই বছর ধরে যে ধারাবাহিকটি দর্শক মহলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে সেটি হলো মিঠাই। যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন একসময় পরপর সপ্তাহ জুড়ে টপার হয়েছে মিঠাই। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি তেমন ভালো না থাকলেও দর্শকদের মন থেকে মিঠাই কে মুছে ফেলা এক প্রকার অসম্ভব।
সম্প্রতি টিআরপিতে তেমন জায়গা করতে পারছে না এই ধারাবাহিক, কিছুদিন আগে নিজেদের মনোহারা সেটকে ছেড়ে চলে আসতে হয়েছে একটি ছোট সেটে। অন্য দিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না বহু অভিনেতা-অভিনেত্রীকে। যারা মোদক বাড়ির প্রাণ অর্থাৎ হল্লা পার্টির অনেককেই দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তাও দর্শকদের ড্রয়িং রুম নিয়ম করে চলছে মিঠাই। মানুষের মন থেকে উঠে যায়নি মিঠাই।
মানুষ আগে যেভাবে মিঠাই কে ভালোবাসতো এখনো ঠিক সেভাবেই ভালোবাসে। সেই ভালোবাসা বেড়েছে বই কমেনি। কিছুদিন ধরেই দেখানো হচ্ছিল। মিঠাইয়ের প্রতিপক্ষ হিসেবে মাদক বাড়িতে এন্ট্রি নিয়েছে নায়িকা রোহিনী। তাকে নিয়ে মোদের বাড়িতে চলছিল তুলকালাম। কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে গল্পের ট্র্যাক।
মিঠাই এর পরবর্তী পর্বতে দেখানো হয় মিথি আর ডক্টর রোহিতের ট্র্যাক। এখানে দেখানো হয় ডক্টর রোহিতের একজন স্টাফ তাকে কিছু কাগজে সই করতে বলে। ডক্টর রোহিত খুব তাড়াতাড়ি করে সেই কাগজগুলোতে সই করে দেয়। সই করে যে উঠে দাঁড়ায় অমনি তার স্টাফ তার কাছে এসে তার গালে একটি চুমু খায়। আর ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে মিঠি। সব দেখে চিল্লিয়ে ওঠে মিঠি।
এ আমার কোন নতুন সর্বনাশের ইঙ্গিত? যদিও এই কাণ্ড কারখানা দেখে খুশি নন দর্শকরা। শুরু থেকেই দর্শকরা চেয়ে এসেছেন শেষ কিছুদিন শুধুই সিদ্ধার্থ আর মিঠাই কে দেখতে। তা না করে লেখিকা গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। দর্শকরা যেটা দেখতে চাইছে সেটা দেখাচ্ছেন না উপরন্তু নতুন গল্প শুরু করছেন। সেখানেও আবার এত বড় একটা বিপত্তি। এই সব কিছুকে মোটেই ভালো চোখে দেখছেন না ভক্তরা।

