মহিষাসুর মর্দিনী থেকে ভবতারিণীর রূপ দেখুন তাদের অসাধারণ রূপ, অঙ্কিতা দিতিপ্রিয়া শ্বেতা সকলকেই লাগছে সাক্ষাৎ দেবী!

আকাশে বাতাসে খুশির খবর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja)। আর পুজো শুরু হওয়ার আগে এবার পর্দায় ‘দুর্গা’র বিভিন্ন রূপ নিয়ে হাজির হচ্ছেন জি বাংলার (Zee Bangla) সব তারকারা। শুটিং চলাকালীন ঠিক কেমন অভিজ্ঞতা হচ্ছে তাদের? চলুন জেনে নেওয়া যাক।
মহাদেবের চরিত্রের অভিনয় করছেন অভিষেক বোস। তিনি বললেন, “এর আগেও মহাদেবের চরিত্রে অভিনয় করেছি। বিষয়টা বেশ চ্যালেঞ্জিং হলেও আমি শিবের ভক্ত তাই ভালোই লাগছে। এর আগে যখন করেছিলাম তখনও পার্বতী দিতিপ্রিয়া হয়েছিল। এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি। অভিজ্ঞতাও বেড়েছে। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।”

অভিনেত্রী বললেন, “যখন এই অফারটা এসেছিল প্রথমেই বলেছিলাম আমি কালীর চরিত্র করব না। এতক্ষণ ধরে মেকআপ ভারি ভারি গয়না আমার তো দেখেই ভয় লাগতো। কিন্তু পরে জানতে পারলাম এই চরিত্রটা করতে হবে। তবে বেশ ভালো লাগছে এতদিন কালির আরাধনা করে এসেছে রাসমণি এখন নিজে কালি সাজছে। দর্শকদেরও ভীষণ ভালো লাগবে।”

শিবা রূপে শ্বেতা বললেন, “আমার চরিত্রটা শিবার অর্থাৎ অর্ধেক শিব অর্ধেক পার্বতী। স্যুট করতে বেশ সমস্যা হচ্ছে এত ভারী ভারী গয়না এত ভারী মেকআপ। কিন্তু ছোটবেলায় যখন প্যান্ডেলে যেতাম দুর্গা ঠাকুর দেখতাম তখন মনে হতো আমি যদি দুর্গা হতে পারতাম কত ভালো হতো। আর সেই সুযোগটাই এখন পাচ্ছি তো খুব ভালো লাগছে।”

অভিনেত্রী অঙ্কিতা বললেন, “ধারাবাহিকের পর্দায় জগদ্ধাত্রী আর এখন সোজা মা দুর্গা এই জার্নিটা বেশ সুন্দর। প্রথমে ভাবছিলাম কি হবে না হবে কিন্তু এখন সবকিছু ভীষণ সহজ মনে হচ্ছে। এক্ষুনি যাব মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে। এই দুর্গা চরিত্রটা ভীষণ ভালো, আর আমি খুব চেষ্টা করছি সুন্দরভাবে সবকিছু এক্সিকিউট করার।”

