শুটিং শেষ হয়ে গেল মিঠাইয়ের! অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়ার পোস্টে কি নতুন কাজের ইঙ্গিত?

বেশ কয়েক সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’ (Mithai) -র। তবু, দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার আসছে নতুন মোড়। ধারাবাহিকে (Bangla Serial) পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। তার মধ্যেই মানুষের ড্রয়িং রুম মাতিয়ে রাখছে মিঠাই। কিন্তু আর খুব বেশিদিন এমনটা হবার নয় তারই ইঙ্গিত দিলেন অভিনেত্রী সৌমিতৃষা।

বাংলা ধারাবাহিকে গত দু’বছর ধরে দর্শকদের মুখে মুখে ফেরে একটাই নাম, ‘মিঠাই’ (Mithai)। সময় পাল্টেছে, চরিত্রের বদল হয়েছে, তবু, ভাটা পড়েনি জনপ্রিয়তায়। তবে, যারা এতদিন ধরে নিয়মিত দেখে আসছেন মিঠাই, তাঁদের এবার মনখারাপের পালা। কারণ আর খুব বেশি দিন দেখতে পাওয়া যাবে না, সিধাই জুটিকে। সম্প্রতি বেশ কিছুদিন যাবত গুঞ্জন উঠেছিল শেষ হতে চলেছে মিঠাই। এবার সেই খবরেই সীলমোহর দিলেন মিঠাই।

এই মুহূর্তে দর্শকদের একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তাঁরা। কিন্তু এমনটা আর হওয়ার নয়। ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘ফুলকি’র বিজ্ঞাপন দেখা গেছে জি বাংলার পর্দায়। যদিও নতুন এই ধারাবাহিকের সম্প্রচারের সময় এখনও জানা যায়নি, তবে, টানা দু-বছর চলা ‘মিঠাই’কে সরিয়েই সেই স্লটে আসতে পারে ফুলকি এমনই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে চলা সবচেয়ে পুরনো ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই অভিনেত্রী সৌমিতৃষা এবং অভিনেতা আদৃতের অভিনয় জগতে জায়গা যথেষ্ট পাকাপাকি হল এমনটাই মত সমালোচক মহলের। যদিও দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে ধারাবাহিক চলাকালীনই, তবে সেসবকে পিছনে ফেলে এবার ‘মিঠাই’ ধারাবাহিকের শেষ পর্যায়ের শ্যুটিংয়েই ব্যস্ত সকলে। তবে এই ব্যস্ত থাকার দিন এবার শেষ।

Bengali Serial  সৌমিতৃষা কুণ্ডু

কিছুক্ষণ আগে মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী সৌমিতৃষা অর্থাৎ সবার প্রিয় মিঠাই রানী নিজে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন সামনে আসতে চলেছে নতুন শুরু। প্রতিটি শেষের পরে একটি নতুন আরম্ভ থাকে। আর এই পোস্ট দেখেই ধারণা করা হচ্ছে হয়তো আজই শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিকের শুটিং। তবে এখনো অফিসিয়ালি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানা যায়নি। পোস্টটি দেখার পর বেশ মন খারাপ দর্শকদের।

Back to top button