ভেঙে ফেলা হলো মনোহরা, তার সাথে মন ভাঙলো হাজারো মিঠাই ভক্তদের, শুটিংয়ের শেষ দিন পর্যন্ত রাখলে কী ক্ষতি? প্রশ্ন দর্শকের

বহুদিন ধরে চলে আসছে মিঠাই শেষ হয়ে যাবে এই রব । প্রতিনিয়ত ধারাবাহিকের লড়াইয়ে দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছিল জি বাংলার ‘মিঠাই'(Mithai)। বর্তমানে নতুন ধারাবাহিক তুতের প্রমো প্রকাশ পাওয়ার পর থেকে মিঠাই শেষ হয়ে যাওয়ার ভয়টা মানুষের মনের ঘরে তীব্র হয়েছে।

আমরা জানি এই মুহূর্তে টিআরপি সব টিকে থাকতে হলে টিআরপি থাকতেই হবে আর যদি না থাকে তাহলে অকালে সরে যেতে হবে রুপালি পর্দা থেকে। টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করে যাচ্ছে ধারাবাহিক গুলি এর সেই লড়াইতে এখনো অব্দি সফল ভাবে টিকে রোরেছে মিঠাই’।

কিছুদিন আগে সিড একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখানো হয় ভারত লক্ষ্মীর স্টেডিয়ামে মিঠাইয়ের সেট অর্থাৎ মনোহরাকে। সেই ক্যাপশনে লিখেছিল এটাই হয়তো তার শেষবার সিঁড়ি দিয়ে নামা। দর্শকরা ভয় পেয়েছিলেন ভেবেছিলেন শেষ হয়ে যাচ্ছে মিঠাই, কিন্তু এমনটা হয়নি আসলে সেট পরিবর্তন হচ্ছে মিঠাই এর।

তারপর যা হলো তাতে ধারাবাহিক নির্মাতাদের ওপর রীতিমতো ক্ষেপে গেছেন ভক্তরা। সেট চেঞ্জ করা হয়েছে তার সাথে চেঞ্জ হয়েছে নায়ক নায়িকাদের লুক। এটা মানতে পারেননি তারা। বদলে গেল মিঠাইয়ের হেয়ার স্টাইল। শুধু তাই নয় রুদ্রর গোঁফেও এসেছে পরিবর্তন। এতদিন ধরে দর্শকদের চোখে যে চেহারা গুলো ফিক্স হয়ে গিয়েছে সেগুলিকে শেষ বেলায় এসে এমনভাবে বিগড়ে দেওয়ার কোনো মানে খুঁজে পাচ্ছেন না ভক্তরা। তাদের মতে যদি না সম্মান দিতে পারেন ধারাবাহিক টির তাহলে বন্ধ করে দেওয়া হোক।

আজ ভেঙে ফেলা হলো মিঠাই এর সেট। ভেঙে গেল মনোহরা। এই মনোহরার সাথে জড়িয়ে ছিল মিঠাইয়ের গোটা টিমের ভালোবাসা ইমোশন অভিমান সব কিছুই। মনোহারার এমন ভেঙে পড়া দেখে মন ভেঙে গেল দর্শকদেরও। আর সেই পুরনো সেটে দেখা যাবে না সিধাই মোমেন্ট। মিঠাই ধারাবাহিকের শুটিং এবার থেকে করা হবে ভারত লক্ষ্মী স্টেডিয়ামের নতুন ফ্লোরে। মিঠাইয়ের নতুন সেট কি পারবে দর্শকদের পুরনো মনোহরার আমেজ দিতে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button