ছোট পর্দা থেকে বিদায় নিলেন “যমুনা ঢাকি”র প্রধান অভিনেত্রী! আর ফিরবেন না জানালেন নিজেই!

দর্শকদের জন্য একটা বড় দুঃসংবাদ। টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রীর আর দেখা মিলবে না। আমরা ধারাবাহিকের এক ভালো অভিনেত্রীকে হারিয়ে ফেললাম। তাঁর শেষ ধারাবাহিক ছিল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki), তারপর তিনি আর তেমন কোনও ধারাবাহিকে কাজ করেননি। আগেই তিনি জানিয়েছিলেন, বর্তমানে ধারাবাহিকের গল্পগুলো আর আগেরমতো আকর্ষণীয় নয়।

বর্তমানে প্রায় সব সিরিয়ালের গল্পের বিষয় একইরকম। কোনও ইউনিক নেই। কাজ থেকে ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। চ্যানেলগুলি বর্তমানে টিআরপির দিকে বেশি নজর দিচ্ছে। আর এই টিআরপি রাখতে গিয়ে অনেকসময় ভালো গল্প হারিয়ে যাচ্ছে। অভিনয় জীবনের দীর্ঘ ১৮ থেকে ১৯ বছর সাফল্যের সঙ্গে টিভি দুনিয়ায় দাপটের সঙ্গে কাজ করেছেন।

পরপর এতো কাজ করা সত্ত্বেও অভিনেত্রীর আক্ষেপ ছিল অনেকটাই। আর সেই আক্ষেপ বুকে নিয়ে ধারাবাহিক ছাড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী। টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee)। ধারাবাহিক ছেড়ে কিছুদিন বিরতি নেওয়ার পর এবার তিনি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী আর ধারাবাহিকে কাজ করবেন না।

করোনা আক্রান্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় - Tollywood Actress Debjani Chatterjee Tested Positive for covid-19 , বায়োস্কোপ নিউজ
তিনি বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেই এবার থেকে কাজ করবেন। অভিনেত্রীকে বেশিরভাগ আমরা নেগেটিভ চরিত্রেই দেখেছি। অভিনেত্রী জানিয়েছিলেন, দীর্ঘ ১৮-১৯ বছর সত্যি বলতে তাঁকে তেমন কোনও স্ট্রাগল করতে হয়নি। কোনওদিন কাজের জন্য তাঁকে বসে থাকতে হয়নি। এটা সত্যি ভগবানের আশীর্বাদ।

অভিনেত্রীর সঙ্গে নতুন সফরে ছেলে ঋক চট্টোপাধ্যায়ও। বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋক। তাদের মধ্যে মা-ছেলের সম্পর্কের থেকেও বন্ধুত্বের সম্পর্কের পাল্লা ভারী। এবার অভিনেত্রী ও তার ছেলে দুজনেই ওটিটি প্ল্যাটফর্মে হয়তো একসঙ্গে পাড়ি দেবেন। তবে ধারাবাহিক থেকে তাঁকে হারিয়ে বেশ আফসোস রয়েছে দর্শকদের।

Back to top button