গুন্ডাদের পাল্লায় সিদ্ধার্থ! এবার কি নায়িকা রোহিণী বসুর জন্যই বিপদের মুখে সিড? টিভির আগেই ফাঁস পরবর্তী পর্ব

বর্তমানে টিআরপি তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে কিছুদিন আগেই এসেছে নতুন মোড়। ধারাবাহিকে চলছে বিভিন্ন চমকদার ট্র্যাক। এরই মধ্যে ফের শোনা যাচ্ছে দুঃসংবাদ! এবার নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

টেলিপাড়ায় ‘মিঠাই’ শেষ হওয়ার রব উঠেছে। স্টুডিওপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এপ্রিল মাসেই নাকি শেষ হবে উচ্ছেবাবু- তুফানমেইলের জার্নি। সে জায়গায় নাকি জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। এর আগেও দুই থেকে তিনবার গুজব রটেছিল ‘মিঠাই’ শেষ হওয়ার। তবে এইবার সত্যিই খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

মিঠাই তো এখন একটার পর একটা জমজমাট পর্ব আসছে। মিঠি চলে যাওয়ার পর থেকেই দর্শকরা শুধু সিধাই মোমেন্ট চেয়ে এসেছে। আর দর্শকরা যেটা চাইবেন সেটাকে নির্মাতারা না দিয়ে থাকতে পারেন! একেবারেই না। একটু একটু করে দর্শকদের সেই পুরনো হিংসুটে মিঠাইকেই ফিরিয়ে আনছে নির্মাতারা। সম্প্রতি মিঠাইয়ের পর্বে দেখা গেছে নায়িকা রোহিনীর জন্য স্পেশাল সুরক্ষার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থ।

এর মাঝেই ফাঁস হল মিঠাইয়ের পরবর্তী পর্ব। মিঠাই ধারাবাহিকের পরবর্তী পর্বর ঝলক দেখে চিন্তার ভাঁজ দর্শকদের কপালে। এইতো বেশ হাসি মজায় কেটে যাচ্ছিল দিনগুলো হঠাৎ এর মধ্যেই এত ক্রিটিকাল সিচুয়েশন এসে দাঁড়াবে মিঠাইয়ের সামনে তা বুঝতে পারিনি দর্শকরা। বর্তমানে এমন একটি কাজে সিদ্ধার্থ নেমেছে যেখানে প্রাণহানি অব্দি হতে পারে তার।

পরবর্তী পর্বে দেখানো হবে রাস্তায় বাইক নিয়ে চলাকালীন সিদ্ধার্থ কে একটি গাড়ি কন্টিনিউ ফলো করছে। কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পারে সিদ্ধার্থ। তাকে একটি গাড়ি ফলো করছে এটা জানতে পেরে সে একটি ফোন করে। ফোনে সে বলে ‘আমাকে কেউ ফলো করছে’, আর তারপর নিজেই সেই গাড়িটি সামনে চলে এসে বন্দুক তাক করে গাড়ির সামনে। গাড়ির ভিতরে থাকা গুন্ডাগুলি অবাক হয়ে তাকিয়ে থাকে সিডের দিকে। তৈরি হয়েছে টানটান উত্তেজনা। কি হবে এর পরবর্তীতে জানতে হলে চোখ রাখতে হবে মিঠাইয়ে।

Back to top button