আর একা নয় ঋদ্ধিমান, খুব তাড়াতাড়ি ঋদ্ধির জীবনে খড়ির জায়গা নিতে চলেছে বিন্দি! এসেই দর্শকদের মনে জায়গা করছে এই অভিনেত্রী

বেশ কিছুদিন ধরে টিআরপি-র তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছিল গাঁটছড়া ধারাবাহিক। তবে খুব বেশিদিন পসার জমল না। তবে বেশ রমরমিয়েই শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক গাঁটছড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল খড়ি ও ঋদ্ধির জুটি। একটা সময়ের পর ধারাবাহিকের গল্পে খানিকটা একঘেয়েমি আসায় খানিকতা নামতে হয়েছিল টিআরপির তালিকায়।
তবে থেকেই ধারাবাহিক বন্ধের জল্পনা ছিল তুঙ্গে। তবে বন্ধ নয়, বেশ কিছু সপ্তাহ ধরে শোনা যাচ্ছে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন শোলাঙ্কি রায়। খড়ি ধারাবাহিকের প্রাণকেন্দ্র। তিনি যদি না থাকেন, তবে কীভাবে চলবে ধারাবাহিক? সেই খবরে এবার সিলমোহর দিলেন খড়ি। সকলের আদরের এই চরিত্র এবার শেষ করলেন গাঁটছড়া ধারাবাহিকের সফর। সাফ জানিয়ে দিলেন, তিনি এবার এগিয়ে যেতে চান, অর্থাত্ এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন খড়ি।
সোশ্যাল মিডিয়ায় ঈদের দিন লিখলেন, ‘জীবনে কিছুই চিরস্থায়ী নয়, একমাত্র পরিবর্তন ছাড়া। এক বছরেরও বেশি সময়ের সফর শেষ হল! স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে খারাপও লাগছে আবার আমি আনন্দিতও। এই সফরে কিছু দারুণ মানুষের সঙ্গে দেখা হয়েছে– কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা সফর। এবার এগিয়ে যাওয়ার সময়। আমি পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত’। এই পোস্ট দেখা মাত্রই মন খারাপ ভক্তদের।
কিন্তু ধারাবাহিকের এত জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তাই এখনই ধারাবাহিক শেষ করার কথা ভাবছেন না ধারাবাহিক নির্মাতা।আর তাই এমন সিদ্ধান্ত। ধারাবাহিককে আনা হয়েছে নতুন নায়ক-নায়িকাকে যাদের নাম আয়ুস এবং গঙ্গা। নতুন অধ্যায় শুরু হয়েছে কিছুদিন হল এর মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রয়তা পাচ্ছে এই নতুন নায়ক নায়িকা।
তবে ঋদ্ধির পাশে এই মুহূর্তে কেউ নেই। খড়িহীন হওয়ার পর নতুন করে কাউকে মন দিতে পারেনি ঋদ্ধিমান। খড়ির স্মৃতিকে আগলে ধরেই এতগুলো বছর একা কাটিয়ে দিয়েছে এবং এখনো একাই কাটাচ্ছে। তবে ইতিমধ্যেই এমন একটি মেয়ের আগমন ঘটেছে যার ছটফটে মনোভাব আর অসাধারণ অভিনয় দেখে দর্শকরা ধারণা করছে ঋদ্ধিমানের নায়িকা বোধয় হতে চলেছে এই অভিনেত্রী। খড়ির বাপের বাড়িতে বিন্দি বলে একটি মেয়ে ভাড়া এসেছে এবং এই মুহূর্তে সে রিসার্চ করতে এসেছে ঋদ্ধিমানের ইনস্টিটিউটে। আর সেই সূত্রে ঋদ্ধিমান এর সঙ্গে এই বিন্দির যে কেমিস্ট্রি তৈরি হচ্ছে তা বেশ পছন্দ করছে দর্শক। অনেকেই বিন্দিকে ঋদ্ধিমানের নায়িকা বলেও মনে করছেন আর তেমনটা হলেও অখুশি হবেন না দর্শকরা।

