এবার গাঁটছাড়ার প্রধান অভিনেত্রী থাকছেন LOVE বিয়ে আজকালের গুরুত্বপূর্ণ ভূমিকায়!

গাঁটছড়া শেষ হওয়ার আগেই একে একে ছাড়ছে অভিনেতা অভিনেত্রীরা! এবার এক প্রধান অভিনেত্রীকে দেখা যাবে LOVE বিয়ে আজকালে

স্টার জলসায় (Star jalsha) আসছে নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল (Love Biye Aajkal)। ওম সাহানির বিপরীতে এই ধারাবাহিকে ডেবিউ করছেন মৌমিতা সরকার। ওম সাহানি ছোট পর্দা এবং বড় পর্দার বেশ পরিচিত মুখ। ধারাবাহিকের প্রোমো গুলি দেখে দর্শকরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বেশ অন্যরকম এবং নজর কাড়া একটি গল্প নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিক।

‘ঝুমুর’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর পর যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত উপহার দিতে চলেছেন নতুন ধারাবাহিক ‘LOVE বিয়ে আজ কাল’। সদ্য হাজির হয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো। খুব শীঘ্রই শুরু হবে সম্প্রচার। ধারাবাহিকের হাত ধরেই একটি সম্পূর্ণ নতুন জুটি উপহার পাবে বাঙালি দর্শক। এবারই প্রথম দেখা মিলবে ওম সাহানি এবং মৌমিতা সরকার জুটির। তবে এইবার দর্শকদের জন্য রয়েছে একটি সুখবর। এই নবাগত ধারাহিকে বেশ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন গাঁটছড়া ধারাবাহিকের প্রধান অভিনেত্রী।

ওম সাহানি বাংলা টেলিভিশনে কাজ করছেন অনেকদিন৷ তবে ছোটপর্দায় চুটিয়ে কাজ করা বলতে যা বোঝায় তেমনটা করেননি। বরং তিনি বড় পর্দাতেই অনেক বেশি ব্যস্ত। ছোট পর্দার কথা বলতে গেলে ‘সিআইডি কলকাতা ব্যুরো’তে ‘অর্জুন-কালিম্পংয়ে সীতাহরণ’-এ অর্জুন রূপে, ‘হিরো’ ধারাবাহিকে, ‘আলোর বাসা’ ধারাবাহিকে, ‘লকডাউন ডায়েরি: গল্প হলেও সত্যি’ সিরিজে ‘বর আসবে এক্ষুণি’ সিরিজে অভিনয় করেন ওম সাহানি। এছাড়া ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চেও তিনি কাজ করেছিলেন গুরু হিসাবে।

মৌমিতা সরকার বাংলা টেলিভিশনের নতুন মুখ। এর আগে মডেলিং এবং ফোটোশুটে দেখা গিয়েছে তাঁকে। বহু বিজ্ঞাপণের মুখ হিসেবেও পাওয়া গিয়েছে তাঁকে। এই প্রথমবার বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, অভিনয়ে অভিষেক ঘটতে চলেছে তাঁর যীশু-নীলাঞ্জনার ঘর থেকেই। প্রসঙ্গত, ‘হরগৌরী পাইস হোটেল’-এ একেবারে নতুন মুখ শুভস্মিতাকে বাংলা টেলিভিশনের দর্শককে উপহার দিয়েছিলেন যীশু-নীলাঞ্জনা। আর এবার মৌমিতা। শুভস্মিতা সেনগুপ্ত দম্পতির মান রেখেছেন। এবার পালা মৌমিতার।

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো। এখনো অব্দি নায়ক এবং নায়িকা ছাড়া আর কোন কাস্টকে তেমনভাবে দেখায়নি চ্যানেল। এর মাঝেই জানা গেল এক বড় খবর। এই নতুন ধারাবাহিকের থাকতে চলেছে গাঁটছড়ার জুন মালিয়া। কোন চরিত্র তাকে দেখা যাবে সেটা এখন অব্দি নিশ্চিত ভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে নায়কের মায়ের চরিত্রেই থাকবেন তিনি।

Back to top button