মনোহরা বাতিল হচ্ছে মেনে নিতে পারলেও রুদ্র আর মিঠাইয়ের লুক বদল দেখে ক্ষেপে লাল দর্শক, সার্কাস হচ্ছে নাকি ভক্তদের ইমোশনের দাম নেই!

মিঠাই শেষ হয়ে যাবে এই বহুদিন ধরে চলে আসছে। ধারাবাহিকের লড়াইয়ে দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছিল জি বাংলার ‘মিঠাই'(Mithai)। বর্তমানে নতুন ধারাবাহিক ফুলকির প্রমো প্রকাশ পাওয়ার পর থেকে মিঠাই শেষ হওয়ার জল্পনা আরোও তীব্র হয়েছে।
বর্তমানে টিআরপি সব। টেলিভিশনের পর্দায় দর্শকদের সামনে প্রত্যেকদিন নিজেদেরকে কি রাখতে গেলে থাকতে হবে টিআরপি।টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করে যাচ্ছে ধারাবাহিক গুলি এর সেই লড়াইতে এখনো অব্দি সফল ভাবে টিকে রোরেছে মিঠাই’। মিঠাইয়ের সাথে টক্কর দিতে গিয়ে হেরে গিয়ে অকালে জায়গা ছাড়তে হয়েছে বালিঝড়কে।
অবশেষে তাদেরকেই চলে যেতে হয় টেলিভিশন থেকে এটা মেনে নিতে পারছেন না অনেক দর্শকই। দীর্ঘ সময় ধরে জি বাংলার স্লট দখল করে রেখেছে মিঠাইরানী। তার কাণ্ডকারখানায় প্রতিদিন মেতে থাকে দর্শকদের ড্রয়িং রুম। দ্বৈত চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
এই দিন মিঠাই ধারাবাহিকে ঘটে গেল এক বড় বদল। সিদ্ধার্থ জানালেন “২০ শে সেট পরিবর্তন হলো মিঠাইয়ের। অর্থাৎ আগের মত মনোহরাতে শুটিং হবে না এই ধারাবাহিকের। একটি ভিডিও করে তার ক্যাপশনে সিদ্ধার্ত সবাইকে এই দুঃসংবাদটি জানালেন। শেষ হওয়ার মুখে মিঠাই তাই কি তাদের নিয়ে এত অবহেলা, বিষয়টিতে কষ্ট পেয়েছেন দর্শক।
তবে এইবার যেটা হলো তাতে ধারাবাহিক নির্মাতাদের ওপর রীতিমতো ক্ষেপে গেছেন ভক্তরা। সেট চেঞ্জ করা হয়েছে অনেক কষ্টে এটা মেনে নিয়েছেন তারা তা বলে অভিনেতা-অভিনেত্রীর লুক ও চেঞ্জ হয়ে যাবে! এটা মানতে পারছে না তারা। বদলে গেল মিঠাইয়ের হেয়ার স্টাইল।

শুধু তাই নয় রুদ্রর গোঁফেও এসেছে পরিবর্তন। এতদিন ধরে দর্শকদের চোখে যে চেহারা গুলো ফিক্স হয়ে গিয়েছে সেগুলিকে শেষ বেলায় এসে এমনভাবে বিগড়ে দেওয়ার কোনো মানে খুঁজে পাচ্ছেন না ভক্তরা। তাদের মতে যদি না সম্মান দিতে পারেন ধারাবাহিক টির তাহলে বন্ধ করে দেওয়া হোক। এভাবে দর্শকদের ইমোশন নিয়ে কেন খেলা করছে নির্মাতারা।


