ভক্তদের আবেগ তো অনেক হল এবার দেখুন মিঠাইয়ের শেষ দিনে নিজেদের আবেগকে কীভাবে প্রকাশ করলো ‘মনোহরা’ সদস্যরা

৯ জুন ছিল সেই মাহেন্দ্রক্ষণ। শেষ হয়ে গেল জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক মিঠাই। প্রায় আড়াই বছরের জার্নি শেষ হল মিঠাইয়ের। উচ্ছেবাবু আর মিঠাই রানির গল্প শেষের খবরেই মন খারাপ হয়েছিল দর্শকের। ঠিক একইভাবে সেটে না ফেরার দুঃখ রয়েছে টিম মিঠাইয়ের প্রতিটি স্টারের হৃদয়ে। ৯ জুন শুক্রবার সন্ধ্যায় হয়ে গিয়েছে মিঠাইয়ের শেষ সম্প্রচার।
View this post on Instagram
১. মিঠাই (সৌমিতৃষা কুন্ডু)- “তোমাদের ভালোবাসায় মনোহারার সবাই বেঁচে থাকবো আজীবন, জয় গোপাল”, এমন একটি ক্যাপশন দিয়ে মিঠাই এবং মিঠি, দুটি চরিত্রের কিছু কিছু স্মৃতি দর্শকদের সামনে তুলে ধরলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ পর্দার মিঠাই রানী।
View this post on Instagram
২. তোর্সা (তন্বী লাহা রায়)- শেষ বেলায় গোটা মিঠাই টিম নিজেদের মতন করে আবেগ প্রকাশ করলেন ভক্তদের সামনে। মিঠাই ধারাবাহিকের কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পর্দার তোর্সা। ক্যাপশনে তন্নী লাহা রয় লিখলেন “শেষ বলে কিছু নেই আছে অবশেষ।”
৩. নিপা (ঐন্দ্রিলা সাহা)- শেষ বেলায় নিপা আর তোর্সার সঙ্গে কিছু মুহূর্তের ছবি নিজের ফেসবুকে দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন পর্দার শ্রীতামা। ক্যাপশনে দিয়া মুখার্জি লিখলেন “মিঠাই থেকে অনেক কিছু পেয়েছি… এই দুজনকেও, খুব কাছের। জীবনের অনেক গুলো ঘন্টা , অনেক রকম মানসিক ও শারীরিক অবস্থা কাটিয়েছি একসাথে, ওই ঘরটায়। একে অপরের দিকে শুধু তাকিয়েই বুঝিয়ে দিয়েছি অনেক না বলা কথা, বলা ভালো লুকানো কথা। অনেক অকারণ হাসি আছে ওই ঘরটায়। আজ বেশ অনেকদিন “অকারনে” হাসি না….” মিঠাই টিমের সঙ্গে একটি কিছু আবেগ ভাগ করে নিলেন ঐন্দ্রিলা সাহা, অর্থাৎ যাকে আমরা চিনি নিপা হিসেবে। ক্যাপশনে লিখলেন “জি বাংলা একটা পরিবার দিয়েছে, ভালো থাকুক মনোহারার সকল সদস্য…”
৪. রাজিব (সৌরভ চ্যাটার্জি)- মিঠাই ধারাবাহিকে বেশ কিছু অবতার ধারণ করেছিলেন লাভ গুরু রাজিব কুমার। তেমনই কিছু ছদ্মবেশের ছবি পোস্ট করে দর্শকদের সাথে আরো একবার স্মৃতিচারণ করলেন সৌরভ চ্যাটার্জী। ক্যাপশনে লিখলেন “বিদায় লাভগুরু রাজীব কুমার। বিদায় মনোহরা। বিদায় মোদক পরিবার। আজকে বুকের একটা অংশ খালি খালি লাগছে। সবাই খুব ভালো থাকি একসাথে, এইটুকুই প্রার্থনা করি। জয় গোপাল। সুখে, দুখে, মিষ্টি মুখে।”
View this post on Instagram
৫. রাতুল (উদয় প্রতাপ সিং)- শ্রীতমার অভিমান ভাঙাচ্ছে পর্দার রাতুল, এমনই একটি স্মৃতি ভরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উদয় প্রতাপ সিং। ক্যাপশনে দিলেন “ফাইনালি যাত্রা শেষ হলো, আবার দেখা হবে অন্য কোনো ভাবে।”
View this post on Instagram
৬. ডঃ রোহিত (অরিন্দ্য ব্যানার্জি)- মিঠাইয়ের খুব নিরীহ একটি চরিত্রে অভিনয় করেছিলেন অরিন্দ্য ব্যানার্জি। যাকে আমরা চিনি ডক্টর রোহিত নামে। তিনিও ধারাবাহিকের কিছু সুন্দর মুহূর্তর ছবি আপলোড করলেন তার সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, “ডক্টর ব্যানার্জি আমার জন্য খুব স্পেশাল একটা রোল…তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ।”
View this post on Instagram
৭. ঠাম্মি (স্বাগতা বসু)- ধারাবাহিকের প্রথম হর্ডিং, যেখানে বড় বড় করে লেখা “সুখে-দুখে মিষ্টি মুখে”, এমনই একটি মিষ্টি ছবি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করলেন পর্দার ঠাম্মি। মিঠাই শেষ হয়ে যাওয়ায় বেশ আবৃক প্রবণ হয়ে পড়েছেন স্বাগতা বসু।
View this post on Instagram
৮. সোম (ধ্রুবজ্যোতি সরকার)- “মিস ইউ মনোহরা ফ্যামিলি, স্টে হ্যাপি এন্ড কিপ রকিং”, এমনই একটি ক্যাপশন দিয়ে গোটা মিঠাই টিমের সাথে একটি হাসি খুশি মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করলেন পর্দার সোম, অর্থাৎ ধ্রুবজ্যোতি সরকার।
View this post on Instagram
৯. শাক্য (ধৃতিস্মান চক্রবর্তী)- শাক্যকে নিশ্চয়ই মনে আছে সবার! মিঠাই ধারাবাহিকের খুদে অভিনেতা ধৃতিস্মান চক্রবর্তীও নিজের উপস্থিতি দর্শকদের কাছে তুলে ধরলেন কিছু মিষ্টি মুহূর্তের ছবির মধ্যে দিয়ে। যার ক্যাপশনে ছিল “আপনার ছোট্ট শাক্যকে অনেক অনেক শুভেচ্ছা সহ ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। মিঠাই পরিবার অমর, শুধু তোমার ভালোবাসায়। সবাইকে ধন্যবাদ। শেষবারের জন্য। তোমার শাক্য মোদক।” প্রায় সবাই আবেগপ্রবণ হয়েছেন দর্শকদের সামনে। তবে আদৃত অর্থাৎ পর্দার সিড আর কৌশাম্বি পর্দার নন্দা আবেগপ্রবণ থাকলেও শেষের দিন এনারা কোনো আবেগঘন মুহূর্ত শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়।

