মিঠাইয়ের দুল থেকে নাইট শুট সব ধার করে চলছে রোহিনীর! এতো পয়সার টান যে জনপ্রিয় নায়িকা চরিত্র এনে তাকে সেকেন্ড হ্যান্ড জিনিস দিচ্ছে,হাসির রোল দর্শক মহলে…

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে মিঠাই ধারাবাহিক নাকি শেষ হয়ে যাচ্ছে। এমন জল্পনা যখন রটে গিয়েছে গোটা টলিউডে ঠিক তখনই নতুন নতুন গল্প সামনে আনছে ধারাবাহিক নির্মাতারা। প্রতিটি গল্পই বেশ মজাদার আর মনোগ্রাহি। আর বারবার যেন এটাই বুঝিয়ে দিচ্ছে আপাতত মিঠাই শেষ হওয়ার কোনো নাম গন্ধ নেই। অনেকেই ভেবেছিলেন নতুন সিরিয়াল ফুলকি এলে হয়তো মিঠাই ধারাবাহিকে ইতি টানবে। তবে আপাতত স্বস্তির খবর সামনে এসেছে।

জানা গিয়েছে এই মুহূর্তে শুরু হচ্ছে না ফুলকি। ফুলকি যেহেতু শুরু হচ্ছে না তাই শেষও হচ্ছে না মিঠাই। কারণ ফুলকির গল্প নিয়ে নাকি সমস্যা হয়েছে। একই সঙ্গে এখনো অবধি নায়ক হিসেবে কোন অভিনেতাকে চূড়ান্ত করা হয়নি। তাই কোনোভাবেই সম্প্রচার সম্ভব নয় ফুলকি ধারাবাহিকের। ধারাবাহিক নাকি সময়মতো শুটিং করতে পারেনি তার পাশাপাশি নায়ক নিয়ে সমস্যা হয়েছে তাদের।

৫৬ বার প্রথম জায়গা দখল করেছিল মিঠাই। তখন সেখান থেকে কেউ সরাতে পারেনি তাকে। তখন রাত আটটা মানেই মিঠাই। তবে এখন সময় বদলেছে। টিআরপি তালিকাতে আর খেলা দেখাতে পারে না মিঠাই। তারপরেও কিন্তু জনপ্রিয় তাতে ভাটা পড়েনি। প্রতিপক্ষ চ্যানেলের বালিঝড়কে মাত্র দু মাসের মধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে মিঠাই।

বর্তমানে মিঠাই ধারাবাহিকে এক নতুন অভিনেত্রীর আগমন ঘটেছে। ধারাবাহিকের তার নাম রোহিনী। নায়িকা রোহিনীর জন্য স্পেশাল সুরক্ষার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থ। আর সে পুরো দমে চান্স নিয়ে যাচ্ছে সিঠকে পটানোর। শুধু তাই নয় তার সঙ্গে আবার ছবিও তুলেছে সিদ্ধার্থ। রহিনের সাথে সিডের এই মাখোমাখো ভাব একদমই পছন্দ করছেন না মিঠাই রানী। তার যে বেশ হিংসা হচ্ছে তা ফুটে উঠছে ধারাবাহিকের পর্দায়। এর পাশাপাশি আরো একটি বিষয়ে ধরা পড়েছে দর্শকদের চোখে, মিঠাই যত অন্তিম পর্বের দিকে এগোচ্ছে নির্মাতাদের বাজেটও ততই কমে আসছে।

এই দিনের পর্বে রোহিণীকে যে নাইট স্যুটটা পরতে দেখা যায় একসময় মিঠাই কেউ সেই একই স্যুট পরতে দেখা গিয়েছিল। মিঠাই যখন অসুস্থ ছিল সিদ্ধার্থ সেইটাই তাকে এনে দিয়েছিল। এছাড়াও মিঠাই একটি ইয়ার রিং পড়েছিল সেই একই ইয়ার রিং পরতে দেখা গেল এই নবাগত রোহিনীকেও। নতুন কিছুই নিয়ে আসছেন না ধারাবাহিকের নির্মাতারা পুরনো যা আছে সেই সব দিয়েই কার্যসিদ্ধি করছেন। কিন্তু দর্শকদের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা নয়, বিষয়গুলো সামনে আসা মাত্রই বিষয়টিকে নিয়ে হাসাহাসি করছেন ভক্তরা।

Back to top button