পারমিতাকে চ’ড় মা’রলো তার শাশুড়ি! দৃশ্য দেখে দুই ভাগ দর্শক, একদিকে হেটার্সদের ট্রোল অন্যদিকে ভক্তদের বাহবা পাচ্ছেন কৌশাম্বি

টেলিভিশন চ্যানেল গুলোতে দেখা যাচ্ছে নতুন নতুন ধারাবাহিকের আগমন, একটা ধারাবাহিক আসছে তো আর একটা ধারাবাহিক যাচ্ছে। এই সব নতুন ধারাবাহিক কোনোরকমে তিন মাস কিংবা ছয় মাস চলছে, আবার টিআরপির অভাবে পাততাড়ি গুটোতে হচ্ছে। যতই নতুন নতুন ধারাবাহিক আসুক না কেন, সবার শেষ কথা টিআরপিই, টিআরপি ভালো হলে ধারাবাহিক এখন ১ বছর বা তারও বেশি চলবে।
শুরুতেই দর্শকদের মন জয় করেছে ফুলকি
সন্ধ্যা ৭:৩০ টার স্লটে টিআরপি অন্তর্ভুক্ত ধারাবাহিক ‘গৌরী এল’-র স্লট বদল করে সেই জায়গায় ১২ জুন আনা হয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকে ফুলকির চরিত্রে অভিনয় করছেন নবাগতা দিব্যানী মণ্ডল। আর তাঁর বিপরীতে অভিনয় করছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু।
আজকের পর্বে যা দেখা যাবে
ফুলকির আগামী পর্বে দেখানো হবে, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে পা রেখেছে ফুলকি। সবাই তাকে ঘিরে রয়েছে বরণ করা হচ্ছে তাকে। এমন সময় রোহিতের বৌদি ফুলকিকে একটি হার দেয়। হারটা দিয়ে সে ফুলকিকে বলে, “এটা আমি আমার আর তথার তরফ থেকে তোমাকে দিলাম।” ফুলকিকে আশীর্বাদ করে তার বৌদি।
হারটা দেখা মাত্র রোহিত বলে ওঠে, “কিন্তু বৌদি এটা তো দাদা তোমায়…” ঠিক সেই সময় রোহিতের জেঠিমা আসে আর তার বৌদিকে বলে, “পারমিতা! এটাতো তথা তোমায় তোমাদের বিবাহ বার্ষিকীতে দিয়েছিল তাই না?” তখন পারমিতাও কিছু বলতে চায় কিন্তু তাকে বলতে দেওয়া হয় না তার আগেই রোহিতের জেঠিমনি পারমিতাকে “শয়তান মেয়ে” এই বলে ঠাস করে একটা চ’ড় মা’রে।
সমালোচনা থেকে প্রশংসা দুটোই পাচ্ছেন কৌশাম্বি
এই ধারাবাহিকে ভীষণ ভালো অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বি। সম্প্রতি কেটেছে পারমিতার অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বির জন্মদিন। আর এই জন্মদিনের শুভক্ষণে শুটিং ফ্লোরে চ’ড়! সেই নিয়েই বেশ ট্রোলিং হচ্ছে কৌশাম্বির। অনেকে হেটার্সদের কথা ‘এই চ’ড় মা’রার দৃশ্য দেখিয়েই ফুলকি এবার টপ করবে!’ আবার কেউ কেউ বলছেন এমন একটা চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় বেশ বড় বিষয়। আবার কারো মতে এইবার ফুলকির দর্শক সংখ্যা অনেক বেড়ে যাবে কৌশাম্বির হেটার্সদের জন্য।


