মিঠি মেয়েটা এত ভালো, প্রথম থেকে কারুর ক্ষতি চায়নি তাহলে কেন গল্পে মেরে দেওয়া হবে তাকে! দর্শকদের একাংশের অদ্ভুত চাহিদায় ক্ষুব্ধ দর্শকদের আরেকাংশ

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। তবে বহুদিন ধরে অভিনেত্রীকে আর মিঠাই হিসেবে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাকে দেখা যাচ্ছিলো মিঠি হিসাবে। মিঠি আসার পরে অনেকেই ভেবেছিল যে মিঠাই হয় তো মিঠি কিন্তু গল্প যত এগিয়েছে তত দর্শকরা বুঝতে পেরেছে মিঠি এবং মিঠাই দুজনে আলাদা মানুষ।

Watch Mithai Latest Episodes Online Exclusively on ZEE5
তবে ভক্তরা কিছুতেই চাইছিল না যে মিঠিকে নিয়ে এই গল্পে এগিয়ে যাক। আরো একবার মিঠাইকে ফিরতে দেখতে চাইছিল তারা। সেই হিসেবেই লেখিকা মিঠাইকে আরো একবার ফিরিয়ে আনলো গল্পে কিন্তু এবার মিঠির কী হবে? কারন সিদ্ধার্থের সঙ্গে গল্পে মিঠির ওতো বিয়ে দেখানো হয়েছিল আর এখন মিঠি সিদ্ধার্থকে পছন্দ করতে শুরু করেছে।

Watch Mithai Latest Episodes Online Exclusively on ZEE5
উল্টোদিকে প্রথম থেকেই শাক্যকে মিঠির খুব কাছের দেখানো হয়েছে। তাহলে কি এবার মিঠিকে কোনোভাবে মেরে দেওয়া হবে গল্প থেকে। দর্শকদের কিছু অংশ এমনটাই চাইছে। তার কারণ এবার যদি মিঠি এবং মিঠাই দুজনই গল্পে থাকে তাহলে দুজনের মধ্যে ঝামেলা দেখানো হবে আর যেটা দেখতে চাইছে না দর্শক।

Mithai | Ep - 701 | Preview | Dec, 17 2022 | Soumitrisha Kundu, Adrit Roy | Zee Bangla - YouTube
অন্যদিকে দর্শকদেরকে আরেক অংশ চাইছে যে কেন মিঠি চরিত্রটিকে মেরে দেওয়া হবে! প্রথম থেকে এত সুন্দর একটি চরিত্র দেখানো হয়েছে । যে কারোর কোন ক্ষতি চাইনি কারোর কোন খারাপ করেনি তারপরেও কেন দেখানো হবে সেটা? এই নিয়ে এক ভক্ত সোশ্যাল মিডিয়া লিখেছে,”অনেকেই এখন চাইছে মিঠি কে মেরে ফেলা হোক কিন্তু কেন ভাই ??

Watch Mithai Latest Episodes Online Exclusively on ZEE5
যে মেয়েটা কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, কোনোদিন কারোর কাছে কোনো কিছু দাবি করেনি, সিধাই এর ভালোবাসার মধ্যে কোনোদিন ঢোকার চেষ্টা করেনি, সবাই কে ভালোবেসে গেছে, সবার জন্য চিন্তা করেছে, শাক্য কে আগলে রেখেছে সেই মেয়েটাকে শুধু শুধু কেন মেরে ফেলবে?? তার থেকে এটাই চাইবো মিঠির life এও একজন hero কে আনা হোক যে ওকে সত্যিই ভালোবাসবে আর তার সাথেই ওর মিল দিয়ে দেবে।এটা অনেক ভালো হবে।”

Watch Mithai TV Serial 25th December 2022 Full Episode 709 Online on ZEE5
তবে এবার শুধু দেখার পরবর্তী দিনে লেখিকা গল্পে কি মোড় আনে। কারণ মিঠি এবং মিঠাই দুজনকেই যদি গল্পে রাখা হয় তাহলে মিঠিকে কোনোভাবে সিদ্ধার্থের জীবন থেকে সরে যেতেই হবে। তার কারণ মিঠাই সিদ্ধার্থ এই জুটি নিয়েই গল্প শুরু হয়েছিল আর দর্শকরা এই জুটিকেই শেষ পর্যন্ত দেখতে চাইছে। কিন্তু তাকে কীভাবে সরিয়ে দেওয়া হয় সেটাই দেখার!

Back to top button