প্রথম দিনেই ‘সন্ধ্যাতারা’ দুই বোনের সুন্দর সম্পর্ক দেখে চোখে জল দর্শকের, দুই অভিনেত্রীর জন্যই স্লট লিড করবে স্টার জলসা নিশ্চিত দর্শক

বাংলা ধারাবাহিকের দর্শকের মনোরঞ্জনে এসে গেলো আরও অক নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। দুই বোনের বন্ডিং, ভালোবাসার প্রেক্ষাপটে তৈরি হয়েছে সন্ধ্যাতারার গল্প। প্রসঙ্গত, সন্ধ্যা আর তারা দুই বোনের জীবনের সম্পর্কের মজবুত বন্ধনের গল্প যেমন বলবে তেমনই তাঁদের প্রেমের এক অনন্য কাহিনিও ফুটে উঠবে এই ধারাবাহিকে। ১২ জুন সোমবার থেকে স্টার জলসায় শুরু হয়ে গেছে সন্ধ্যাতারার সম্প্রচার। নতুন ধারাবাহিকের নতুন স্বাদ আস্বাদনে মত্ত বাংলা ধারাবাহিকের দর্শক।

‘এক ফুল দো মালি’। দুই বোনের পছন্দ একজন পুরুষকেই। প্রেমের খাতিরে কে হবে স্বার্থপর আর কে করবে আত্মত্যাগ? ধারাবাহিকের প্রথম পর্ব দেখে কে স্বার্থপর হবে সেটা সত্যি বলা মুশকিল। তবে আত্মত্যাগের দিক থেকে দুই বোনই নিজেদেরকে এগিয়ে রেখেছে। ধারাবাহিকের প্রথম পর্ব মন ছুয়ে গিয়েছে দর্শকদের। প্রোমো দেখে কানাঘুষ সমালোচনা শোনা যাচ্ছিল নেট পাড়ায়। তবে এই পর্বে দেখানো সন্ধ্যা তারার বন্ডিং সেই সমস্ত সমালোচনার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে।

ধারাবাহিকের একটি দৃশ্যে দেখানো হয় সাইকেল ভ্যানে করে আসছে তারা। দূর থেকে সে দেখতে পায় তার দিদি লাঙল টানছে মাঠে। দিদিকে দেখেই মেজদি বলে ছুটে যায় তারা। বোনের পায়ে কাদা লাগবে বলে তাকে আসতে বারণ করে নিজেই বোনের কাছে এগিয়ে যায় সন্ধ্যা। দুজনের সামনাসামনি এসে দিদিকে জড়িয়ে ধরতে গেলেই দিদি বলে ওঠে আমি সারাদিন মাঠে আছি, আমার ঘেমো গা এর মাঝে আমাকে জড়াস না। তবে দিদির কথায় পাত্তা না দিয়েই তাকে জাপটে ধরে তারা। যা দেখে সত্যিই চোখে জল চলে আসে দর্শকদের। দুই বোনের মাঝে এমন সুন্দর সম্পর্ক সত্যিই প্রশংসার যোগ্য।

এর মাঝে যেটা না বললেই নয় সেটা হচ্ছে দুই অভিনেত্রীর অভিনয়। অসাধারণ চরিত্রে ধরা দিয়েছে তারা। আর সন্ধ্যা অর্থাৎ অন্বেষা হাজরার তো কোন জবাব নেই। গ্রামের মেয়ের সহজ সরল হাসি বোনের প্রতি তার ভালোবাসা পরিবারের প্রতি কর্তব্য সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে তার অভিনয়ে।

এসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় পড়াশোনা জানা উচ্চশিক্ষিত বোন তার অশিক্ষিত গ্রাম্য দিদির সঙ্গে খারাপ ব্যবহার করছে অথবা ছোট করছে কিন্তু এই ধারাবাহিক তা দেখায়নি। এই ধারাবাহিকের গল্পে ফুটে উঠেছে এক অসামান্য মায়া যা দুই বোনকে একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। আর ধীরে ধীরে সেই মায়াতেই প্রবেশ করছেন দর্শকরা। অর্থাৎ প্রথম দিনের প্রথম পর্ব জয় করে নিয়েছে দর্শকদের মন।

Back to top button