আবার একবার দর্শকদের মন জয় করে নিল সোনা রুপার একে অপরের প্রতি ভালোবাসা
ফ্রাইড রাইস ছেড়ে রুপার সঙ্গে মুড়ি মাখা খাচ্ছে সোনা! তাদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে মন ভরে যাচ্ছে দর্শকদের

বর্তমানে স্টার জলসার (Star jalsha) সবচেয়ে জনপ্রিয় এবং টিআরপিতে সবার শীর্ষে স্থান প্রাপ্ত ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। যতদিন যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের আরো মনের কাছাকাছি চলে আসছে। বর্তমানে ধারাবাহিকের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সোনা এবং রুপা। এই দুই বোনের অসাধারণ কেমিস্ট্রি ধারাবাহিকটির শীর্ষে থাকার একটি অন্যতম কারণ।
বহুদিন ধরে দুই নায়ক নায়িকার মধ্যে চলে আসছে মান অভিমানের পর্ব। সূর্যের কাছে ঘৃণার পাত্রী হয়ে উঠেছে দিপা। একটু একটু করে দূরে সরে যাচ্ছে সূর্য। যার ফলে দীপার পাশাপাশি কষ্ট পাচ্ছে আরও দুটো ছোট্ট প্রাণ। তারা হলো সোনা আর রুপা। শেষ হয়ে যাচ্ছে ২ শিশুর সোনালী শৈশব। আর এই বিষয়টি সহ্য করতে পারছে না দীপা।
বেশ কিছুদিন আগেই রুপা জানতে পেরেছে তার বাবা এবং বোনের কথা। এতদিন অব্দি সে যে ধোঁয়াশার মধ্যে ছিল তা কেটে গিয়েছে। কিন্তু তার পরে যেন রুপার কষ্ট আরো অনেক বেড়ে গিয়েছে। কারণ নিজের মানুষদের কাছে থেকেও তাদেরকে নিজের বলে দাবি করতে পারে না সে। কিন্তু পরবর্তীতে সোনাও সমস্ত সত্যিটার সম্মুখীন হয়। তারপর থেকে একটু হলেও রুপার কষ্ট লাঘব হয়েছে।
এত অভাবেও রুপার লোভ সম্বরণ
এ দিনের পর্বে দেখা যায় দীপা রুপাকে তেমন ভালো কিছু সে দিতে পারেনি টিফিনে। সবাই যেখানে ভালো ভালো টিফিন খাচ্ছে সেখানে রুপা একপাশে বসে মুড়ি খাচ্ছে। কিন্তু তার জন্য টিফিন নিয়ে আসে সোনা। সেই টিফিনটা রুপাকে দিলে রুপা খুলে দেখে অবাক হয়ে যায়। কিন্তু সে সেই টিফিনটা খায় না সে সোনাকে বলে রুপা যা এনেছে তাই খাবে। কারণ রুপা যদি অন্য কারো টিফিন খায় তাহলে তার মাকে অসম্মান করা হবে।
সোনার উত্তরে মুগ্ধ সবাই
অন্যদিকে সোনাও রুপাকে ছাড়তে নারাজ। রুপা টিফিনটা খাবে না, এটা খুব ভালো করেই বুঝতে পারছিল সোনা, তাই সোনা রুপাকে বলে, “দিদিভাই বলেছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মা যা খেতো আমরাও তাই ভাগ করে খেতাম। তাহলে এখন কেন খেতে পারবো না।” এই বলে রুপার আনা টিফিন দুজন মিলে ভাগ করে খায়। এবার রুপার মতন সোনাও ধীরে ধীরে বয়সের আগেই অনেক বড় হয়ে উঠছে সেটা প্রমাণিত।
View this post on Instagram

