অনুরাগের ছোঁয়ায় ‘জয়’ সূর্যর মতন মাথামোটা নয়, অন্যায়কে একবিন্দুও প্রশ্রয় দিচ্ছে না, তার অভিনয়ে মুগ্ধ ভক্তমহল!

বর্তমানে প্রশংসা পাচ্ছে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় এবং দর্শকদের মনোগ্রাহী ধারাবাহিকের কথা বলতে গেলেই প্রথমে যার নাম উঠে আসে সেটি হল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্তের রসায়ন ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির তালিকাও ভালো রেটিং অর্জন করছে এই সিরিয়াল।

স্টার জলসার অন্যান্য ধারাবাহিক গুলির তুলনায় অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’। দীপা আর সূর্যের পাশাপাশি আরও একটি জুটি দর্শকের খুব প্রিয়। সেটা হল জয়-ঊর্মির। ধারাবাহিকে জয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রারব্ধী সিংহ এবং ঊর্মি চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। প্রারব্ধী আগে ধারাবাহিক করলেও সৌমিলির এটি প্রথম কাজ। আর প্রথম কাজেই বাজিমাত করেছেন এই অভিনেত্রী।

এখানে উর্মি চরিত্রটি নেগেটিভ এবং জল চরিত্রটি পজেটিভ। আর বর্তমানে জয় চরিত্রটির পজিটিভিটি এতটাই বেড়ে গিয়েছে যে দর্শকরা, তার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না। সোজা কথা সোজা ভাবে বলা এবং সত্যি টাকে সবার সামনে টেনে ধরা এসবের মধ্যে দিয়ে দিন দিন দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জয়।

আগামী পর্ব গুলিতে দেখা গিয়েছে কিভাবে সূর্যকে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জয়। কারুর তোয়াক্কা না করে সূর্যকে বোঝাচ্ছে রুপা যদি সত্যি করেই তার মেয়ে হত তখন কি হতো? এমনও তো হতে পারে রুপা তার নিজের মেয়ে? ধারাবাহিকের প্রথমবার জয়ের জন্যই রুপার বাবা হওয়ার অনুভূতি পেয়েছে সূর্য। এছাড়াও উর্মির অন্যায় গুলোকে প্রশ্রয় না দিয়ে অপমানের সাথে তিরস্কার করছে জয়।

এদিন উর্মি মিশকার সাথে মিলে সোনা রুপা দুজনকেই বাড়ি থেকে বের করে দেওয়ার ফন্দি আটার সময় সবটা শুনে ফেলে জয়। আর তারপরেই উর্মিকে নিজের বাপের বাড়িতে রেখে আসার পরামর্শ দেয় সে। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাকপ্যাক করে উর্মিকে নিজের বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে জয়। আর তার সিদ্ধান্ত এতটাই দৃঢ় ছিল, সে তার নিজের সংকল্পে এতটা ডিটারমাইন্ড ছিল তার মা ও তাকে বাধা দেননি। তার মায়ের অর্থাৎ লাবণ্য সেনের কাছেও জয়ের কথাবার্তা যুক্তিযুক্ত মনে হয়েছে।

ইদানিং জয়ের এর চরিত্রটি একটু বেশি পছন্দ হচ্ছে দর্শকদের। এমন না যে আগে জয় উচিত কথা বলতো না। আগেও অন্যায় দেখলে রুখে দাঁড়াতো সে তবে কেউ যদি তাকে একটু কিছু বলে দিত তখনই নিজেকে গুটিয়ে নিত জয় আর সেখানেই চুপ হয়ে যেত সে। কিন্তু সেই জয় আর এই জয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন সত্যের মুখোমুখি হয়ে সেটাকে সবার সামনে জাহির করে বলতে ভয় পায় না জয়। উর্মি ওইদানিং জয়ের কাছে কাবু। সত্যিই এই চরিত্রটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করছে।

Back to top button