মায়ের ভক্ত রামপ্রসাদ হোক বা বামাক্ষ্যাপা দুই চরিত্রেই অনবদ্য সব্যসাচী, কোন চরিত্র আপনার মনে দাগ কাটলো জানান আমাদের

বর্তমানে যে সমস্ত তারকাদের দর্শকরা ভীষণভাবে পছন্দ করেন, যাদেরকে তথাকথিত কুট কাচালী যুক্ত সিরিয়ালে দেখা যায় না, যাদের অভিনয় মানুষের মন ছুয়ে যায়, এবং যাদের থেকে কিছু না কিছু শেখা যায় তাদের মধ্যে অন্যতম হলেন সব্যসাচী চৌধুরী। ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ তিনি।
বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তখন তার এই চরিত্র নিয়ে তিনি বলেছিলেন, “বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতে বামা ক্ষ্যাপা চরিত্র একটা মাইলস্টোন। এই চরিত্রে অরিন্দম স্যার (গঙ্গোপাধ্যায়) অভিনয় করেছিলেন। সেই চরিত্র আমি করছি, আমাকে সিলেক্ট করা হয়েছে… প্রচণ্ড অবাক হয়েছিলাম… খুব খুশিও হয়েছিলাম। ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র… সেটা ফুটিয়ে তোলা, তার জন্য নিজেকে তৈরি করাও খুবই চ্যালেঞ্জিং… খুব ভাল লাগছে।”
সেই চ্যালেঞ্জিং চরিত্রটিকেই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তারপর কেটে গেছে বেশ কয়েকটা দিন বেশ কিছু মাস অনেকখানি সময়। তারপর তিনি আবারও একটি আধ্যাত্মিক চরিত্রে ফিরেছেন স্টার জলসায়। তাকে বর্তমানে রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

তিনি বরাবরই অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে এইবার তাকে দেখে তার অভিনয় দেখে তার প্রতি দর্শকদের ভালোবাসা অনেক গুণ বেড়ে যাচ্ছে। দুই সাধকের চরিত্রে অনবদ্য এই অভিনেতা। যখন মায়ের সামনে রামপ্রসাদ আর্তনাদ করেন তখনই দর্শকদের মনে পড়ে যায় সেই মা পাগল বাবার কথা।
দুই চরিত্রে কিন্তু অনেক পার্থক্য। রামপ্রসাদ ধীর স্থির গোছানো সংসারী অন্যদিকে বামাক্ষ্যাপা অগোছালো পাগলামিতে ভরা। কিন্তু যখনই মাকে ডাকার প্রশ্ন আসে মাকে ভালোবাসার প্রশ্ন আসে তখনই যেন এই দুই চরিত্র মিলে মিশে একাকার হয়ে যায়। আর তা দেখেই মন আনন্দে ভরে ওঠে দর্শকদের।

