আসল নায়ক কে? এক্কাদোক্কার নতুন প্রোমোতে শুধুই রাধিকা অনির্বাণ, পোখরাজকে খুঁজে পাওয়া গেল না! এক্কাদোক্কা নাকি মোহর ধরতে পারবেন না বলছে ক্ষিপ্ত দর্শক

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। রাধিকা (Radhika)-পোখরাজের (Pokhraj) জুটিও অল্প সময়ের মধ্যে স্থান করে নিয়েছে দর্শকদের মনে। এবার এই সিরিয়ালেই আসছে বাম্পার টুইস্ট।

লীনা গাঙ্গুলী এমন একজন লেখিকা যিনি বাংলা সিরিয়ালের ইতিহাসের বহু কালজয়ী ধারাবাহিকের জন্ম দিয়েছেন। ‘পুণ্যিপুকুর’, ‘নকশি কাঁথা’, ‘ইষ্টি কুটুম’ থেকে শুরু করে ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘ধুলোকণা’ সহ প্রচুর জনপ্রিয় ধারাবাহিকের স্রষ্টা তিনি। তাঁর বিশেষত্বই হল নিজের সিরিয়ালের একাধিক চমক এনে দর্শকদের অবাক করে দেওয়া। ঠিক যেমন ‘এক্কা দোক্কা’য় অনির্বাণ হিসেবে প্রতীক সেনের এন্ট্রি দেখিয়ে করেছিলেন।

প্রতীক এবং সোনামণি তথা ‘এক্কা দোক্কা’র রাধিকা একসঙ্গে লীনার ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সেখান থেকেই জনপ্রিয়তা পাওয়া শুরু ‘সোনাতিক’ জুটির। ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর লীনা যখন ‘এক্কা দোক্কা’য় পুরনো ‘সোনাতিক’ ম্যাজিক ফিরিয়ে আনলেন তখন স্বভাবতই প্রচণ্ড খুশি হয়েছিলেন দর্শকরা।

সম্প্রতি একে ওপরের থেকে অনেক দূরে সরে গেছে রাধিকা অনির্বাণ। রাধিকার সাথে পোখরাজ এর ডিভোর্স চলাকালীন সবাই জানতে পারে রাধিকা প্রেগনেন্ট কিন্তু আদতে তার শরীরে ছিল টিউমার। এটা না জেনেই রাধিকাকে কথা দ্বারা অনেক বেশি আঘাত করে অনির্বাণ। রাধিকার অপারেশনের পর সব সত্যিটা সবার সামনে আসে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে রাধিকা তারপর সেখানে এসে হাজির হয় অনির্বাণ। তখনই রাধিকাকে জানানো হয় এই গোটা পুজোটা অনির্বাণ আয়োজন করেছে। রাধিকা তখন বলে এটা তাকে আগে জানানো হয়নি কেনো এর চেয়ে সে মরে গেলে বেশি খুশি হতো। এতটা দেখেই বোঝা যাচ্ছে এক বিরাট দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে, কিভাবে সব দূরত্ব কাটিয়ে একে অপরের কাছে আসে সেটাই দেখার বিষয়।

তবে এই সবের মাঝে কোথায় যেনো হারিয়ে যাচ্ছে পোখরাজ আর রাধিকার খুনসুটিগুলো। বর্তমানে এই ধারাবাহিকে অনির্বাণকে এতটাই বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া হচ্ছে যে দর্শকরা রীতিমতন ভুলতে বসেছেন যে এক্কা দক্কার নায়ক অনির্বাণ নাকি পোখরাজ। পোখরাজ দৃশ্যমানতাও অনেকটাই কমে গিয়েছে ধারাবাহিকে। এখন দর্শকরা বুঝে পাচ্ছেন না তারা কি দেখছেন, এক্কা দোক্কা নাকি মোহর?

Back to top button