মিঠাইয়ের শেষ হওয়ার খবর দিলেন পর্দার তোর্সা! সেট ভাঙার খারাপ লাগা থেকে শেষের দিন চলে আসা নিয়ে কতটা মন খারাপ জানালেন অভিনেত্রী 

জীবনের নিয়মই হলো পুরাতনকে সরিয়ে গিয়ে নতুনকে জায়গা করে দিতে হয়। কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই একটা না একটা সময় পর শেষ হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই আমাদের মা কাকিমার প্রতিদিনের সঙ্গী টিভি সিরিয়াল গুলিও সারা জীবন হবে না। সেটা শেষ হবেই। তবে এই সিরিয়ালের সাথে যুক্ত যা কিছু সেগুলো বড্ড মন কেমন করায়। ঠিক যেমন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ মিঠাই ‘ – এর জন্য সকলের হচ্ছে।

সম্প্রতি মিঠাই এর যে মনোহরার সেট যেটায় এত দিন তারা শুটিং করেছে সেটা ভেঙে ফেলা হয়েছে। প্রায় দু’বছরের বেশি সময় ধরে চলছে মিঠাই। জি বাংলার এই পুরনো সিরিয়ালটি সবার জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলো। মাঝে অবশ্য একবার স্লটবদল হলেও তাতেও কিন্তু মিঠাইয়েরই জয় হয়েছে।

তবে যার শুরু আছে, তার শেষও তো আছে। নতুনকে জায়গা করে দিতে মিঠাইকেও তাই সরে যেতে হচ্ছে। ” ফুলকি ” নামে এক নতুন সিরিয়াল আসছে। তাই মিঠাই এর যেখানে মনোহরার সেট ছিল সেখানে এখন ‘ফুলকির‘ সেট হবে, আর তাই আগের সেটটি ভেঙে ফেলা হচ্ছে।

এত দিন ওখানে যারা শুটিং করেছে তাদের প্রায় বাড়ির মত হয়ে উঠেছিল ওই সেট তাই এমন ভাঙ্গা সেট দেখে তাদের মন যথেষ্ট ভার। তাই মনোহরার ভগ্নস্তুপের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। এই ছবি দেখে ভক্তদের তো মাথায় হাত। তারা মোটেও এটা মেনে নিতে পারছেন না।

এত দিনের পুরনো এবং জনপ্রিয় মনোহরার এমন ভাঙাচোরা অবস্থা দেখে দর্শকদের চোখের জল বাঁধ মানছে না।মনোহরাকে এইভাবে ভেঙে দেওয়াতে পরিচালকসহ সকলেরই মন ভীষণ খারাপ। মিঠাইয়ের গোটা টিমকে ভারত লক্ষ্মী স্টুডিওর অন্য একটি ফ্লোরে উঠে যেতে হয়েছে। আপাতত সেখানেই চলছে শুটিং।

সম্প্রতি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী তন্বী লাহা রয়। এই দিন এক সাক্ষাৎকারে মিঠাই শেষ হয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন মিঠাই ধারাবাহিকেরই একটি জনপ্রিয় চরিত্র তোর্সা। তিনি জানালেন “সবকিছুই তো শেষ আছে আমাদেরটাও শেষ হবে কিন্তু কবে শেষ হবে সেই ডেট এখনো আমরা জানি না এখনো ডিক্লেয়ার হয়নি। দুঃখ কষ্ট তো একটু হয়, আর মনোহরায় ফিরতে পারবো না। এখন অন্য সেটে কাজ করছি ভারত লক্ষ্মীতেই আছি এটাই বলছি যে একদিন হতেই হত। হোপ ফর দা বেস্ট, আশা করি আপনাদের কৃপায় আবার নতুন কোন প্রজেক্টে কাজ করতে পারব।”

Back to top button