নীপার সতীন হয়ে ফিরছে ‘গাঁটছড়া’র জনপ্রিয় টেলি অভিনেত্রী! মিঠাইতে নয়া টুইস্ট

বাংলার প্রথম সারির একটি জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক শুরু থেকেই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। এখন সিরিয়াল মানেই মিঠাই আর প্রিয় জুটি মানেই সিধাই।

প্রথমদিকে টিআরপি তালিকায় বেশ ভালো স্কোর করেছিল মিঠাই ধারাবাহিকটি, কিন্তু বর্তমানে টিআরপির প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে মিঠাই। তবে তাতে কি হয়েছে, এখনও দর্শকরা মিঠাইকেই ভালোবাসে, আর তাই তো টিকে রয়েছে ধারাবাহিকটি।

একটানা বেশ কয়েকটা সপ্তাহ জুড়ে টপ করে গেছে এই ধারাবাহিক। আর বর্তমানে মানুষের মনে একেবারে টপে রয়েছে এই মিঠাই। বর্তমানে যেহেতু টিআরপি সব তাই একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য তার টিআরপি লিস্টের উপরে নাম থাকাটা খুব দরকার। সেই টিআরপি টানতেই মিঠাই নিতে চলেছে নতুন পদক্ষেপ। তবে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের অন্তিম পর্ব আসতে চলেছে।

সম্প্রতি মিঠাই থেকে কিছু দিনের ছুটি নিয়েছে সৌমিতৃষা। বেশ কিছু দিনের জন্য ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে না দর্শকদের প্রিয় মিঠাইকে। কারণ দীর্ঘদিন একটানা অভিনয় এবং তার পাশাপাশি নতুন সেটে বারবার সিড়ি দিয়ে ওঠা নামা সব মিলিয়ে পিঠের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন অভিনেত্রী। তাই ডক্টরের নির্দেশে বেশ কিছুদিনের আরামের প্রয়োজন তার। মিঠাই যত দিন না ফিরছে ততদিন অব্দি ধারাবাহিকে মন বসবে না দর্শকদের।

ভক্তদের মিঠাই না থাকার কষ্ট লাঘব করতে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে গাঁটছড়া ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী সুপর্ণা পাত্র। গাঁটছড়াতে তাকে রিমঝিমের মায়ের চরিত্রে দেখতে পাওয়া গিয়েছিল। মিঠাই ধারাবাহিকে তার নাম হতে চলেছে মন্দিরা। যত দিন না মিঠাই ফিরছে আসা করি এই নতুন চরিত্র মাতিয়ে রাখবে ধারাবাহিকের দর্শকদের। এই সুপর্ণাকে আগে খেলনা বাড়ি ধারাবাহিকেও দেখা গিয়েছে। এই চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক তা এখনো জানা সম্ভব হয়নি।

Back to top button