কেন কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার ৪০ দিন আগেই গাঁটছড়া ছেড়ে ছিলেন খড়ি ? চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেল আসল সত্যি

বাংলা টেলিভিশন দুনিয়ার উদীয়মান অভিনেত্রীদের তালিকায় শোলাঙ্কি রায় (Solanki Roy) একটি উল্লেখযোগ্য নাম। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন ওয়েবসিরিজ থেকে বড় পর্দাতেও দেখা যায় তাকে। তার সরলতা ভরা জীবন্ত অভিনয় থেকে শুরু করে তার রূপের আগুনেও মুগ্ধ তার ভক্তরা। ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’-র পর ‘গাঁটছড়া’তেও মনে রাখার মতো একটা চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। খড়ি চরিত্রটিকে বেশ জীবন্তভাবে উপস্থাপন করেছেন অভিনেত্রী। কিন্তু সেই খড়ি’ই এবার কিছু দিন হল গল্প থেকে বিদায় নিয়েছেন।

‘গাঁটছড়া’ ধারাবাহিক নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। এই ধারাবাহিক শেষের ইঙ্গিতও মিলেছিল কয়েকদিন আগে। তারপর সামনে আসে স্লট বদলের আভাস। তবে সেসব যে শুধুই জল্পনা, তা তারপর দর্শকদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন নির্মাতারা। ধারাবাহিক এখনই শেষ হচ্ছে না, স্লটও বদলাতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই ধারাবাহিকের গল্প এবার লিপ নেওয়া হয়েছে। অর্থাৎ গল্প এবার একধাপে এগিয়ে গিয়েছে ২০-২৫ বছর। অর্থাৎ অনেক নতুন চরিত্রের আগমনের সঙ্গে অনেক পুরনো চরিত্রের বিদায়ের ঘন্টা বেজেছে ইতি মধ্যেই। আর এই তালিকায় সবার উপরে যে নাম ছিল, সেটি হল খড়ি চরিত্র।

কিন্তু কেন আচমকা ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়? তিনি জানান টানা দু’বছর ধারাবাহিকে অভিনয় করার দরুন তার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি শারীরিক দিক থেকে অনেকটাই ভেঙ্গে পড়েছেন। তারা এখন ভীষণ রকম ভাবে একটু রেস্ট এর দরকার আর যেটা দরকার সেটা হলো নিজের দিকে খেয়াল রাখার। তাই তিনি পরিবারের সঙ্গে একটু বেশি করে সময় কাটাতে চান ঘুরতে যেতে চান এবং নিজেকে সময় দিতে চান।

Solanki Roy says she will not be a part of Gaatchora | Aadition
কিন্তু তাই বলে কন্ট্রাক্ট এর মেয়াদ শেষ হওয়ার ৪০ দিন আগেই কেন ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছিল ভক্তদের মনে, এবার তার উত্তর মিলল। অনেকেই হয়তো জানেন না ৩১শে মে শোলাঙ্কির সাথে সাথে ধারাবাহিকের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও ছিল কন্ট্রাক্টের শেষ দিন। তাই এপ্রিল মাসে এই কন্ট্রাক্টটা আরো ছয় মাস বাড়ানোর কথা উঠেছিল চ্যানেল কর্তৃপক্ষকে তরফ থেকে।

প্রত্যেকে সেই কন্ট্রাক্টে সাইন করলেও অভিনেত্রী শোলাঙ্কি করেননি তিনি বলেছিলেন ৩১ মে-এর পর তিনি আর অভিনয় করবেন না ধারাবাহিকে। কিন্তু এভাবে হঠাৎ করে ৩১শে মেতেই তাকে শেষবার দেখানো সম্ভব ছিল না। চলতি ধারাবাহিক থেকে নায়িকাকে বিদায় দেওয়ার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা করতে হয়েছিল। সেই সময় খড়ি প্রেগনেন্ট ছিল তাই সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যাওয়ার ট্র্যাকটি দেখিয়েই খড়ির অন্তিম পর্ব টানা হয়েছিল। এমন হঠাৎ করে একদিন তাকে শেষবারের মতো ধারাবাহিকে দেখানো সম্ভব ছিল না বলেই একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে কন্ট্রাক্ট শেষ হওয়ার কিছুদিন আগেই ধারাবাহিকে অভিনেত্রীর ইতি টানা হয়।

Back to top button