সব জল্পনার অবসান, এবার নিজেই নিজের প্রেমিককে সকলের সামনে আনলেন “জগদ্ধাত্রী”র অভিনেত্রী
বহু জল্পনার পর নিজের জন্মদিনেই নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

ছোট পর্দার ধারাবিহকগুলি অনেক ক্ষেত্রেই দর্শকদের রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে যায়। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠেন তাদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য। সেরকমই বলা যায়, বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চায়ও ঢুকতে পেরেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ইতিমধ্যেই দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। টেলিপাড়ায় শোনা যাচ্ছে নয়া জল্পনা। বাস্তবেও নাকি প্রেম করছেন জগদ্ধাত্রী- স্বয়ম্ভু।
স্টুডিও পাড়ার অন্দরে কান পাতলেই ফিসফাস শোনা যায়, অঙ্কিতা- সৌম্যদীপের রসায়ন অফস্ক্রিনেও দারুণ। বন্ধুত্ব ধীরে ধীরে নাকি গড়িয়েছে প্রেমে। যদিও এই খবর একেবারেই গুজব বলে দাবি করেছেন দুই অভিনেতাই। সাংবাদমাধ্যমকে অঙ্কিতা জানিয়েছেন, “শুরু থেকেই আমাদের সবার দারুণ বন্ডিং। আমরা তো সবাই একই বয়সের প্রায়। সকাল থেকে একসঙ্গে থাকা, খাওয়া-দাওয়া আর কাজ। তাই বন্ধুত্ব তো গড়ে উঠবেই। খুব ভালো বন্ধু আমরা।”
অন্যদিকে সাংবাদমাধ্যমকে সৌম্যদীপ বলেন, “সবাই কেন এই একই গুজব রটাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি আর অঙ্কিতা সত্যিই খুব ভাল বন্ধু। একসঙ্গে কাজ করতে করতে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সেটা আর যাই হোক প্রেম নয়। মিথ্যে কথা ছড়ানো হচ্ছে আমাদের নামে।” তবে এইবার ধারাবাহিকের আরো এক অভিনেত্রীর প্রেমের খবর জানতে পারলেন দর্শক মহল।
এই মুহূর্তে যাদের সম্পর্ক একেবারে লাইন লাইটে তারা হলেন অনন্যা বিশ্বাস এবং রাজা কুন্ডু। ‘বরণ’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। অনন্যা রুদ্রিকের বোনের চরিত্রে অভিনয় করেন। এর পর তাকে ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বাস্তবে তিনি যার সঙ্গে প্রেম করছেন তার নাম রাজা কুন্ডু।
সম্প্রতি ছিল অভিনেত্রীর জীবনে একটি বিশেষ দিন। প্রতিটি মানুষ তাদের প্রিয় মানুষদের জন্মদিনের মুহূর্তটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং মেমোরেবল করে রাখতে চায়। রাজা কুন্ডুও তাই করলেন। কিছুদিন আগেই ছিল অভিনেত্রীর জন্মদিন। আর এই জন্মদিনকে ঘিরেই অভিনেত্রী তার সাথে তার প্রেমিকের বেশ কিছু অন্তরঙ্গ এবং মিষ্টি মুহূর্তের ছবি দর্শকদের সাথে ভাগ করে নিয়েছেন। এই সুন্দর সম্পর্কে খুশি ভক্তরাও।
View this post on Instagram

