“কেউ প্রেমিক প্রেমিকা ভাবলে বাঁধা দেব না”, বহুচর্চিত প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক

টেলিভিশন হোক বা টলিউড, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে বরাবরই আগ্রহ রয়েছে দর্শকদের। তাঁদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাঁরা কার সঙ্গে প্রেম করছেন, কাদের সঙ্গে সম্পর্কে জড়ালেন সবটা নিয়েই কৌতুহল রয়েছে দর্শকদের। বিশেষ করে টেলিভিশন তারকাদের নিয়ে।
কারণ প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির পর্দায় চলে আসেন এই তারকারা। তাই তাঁদের সঙ্গে দর্শকদের কানেকশন অনেকটাই বেশি। টেলি পাড়ার গুঞ্জন, এই পথ যদি না শেষ হয় সাত্যকি ওরফে ঋত্বিক নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে। এটা কি সত্যি? একটি সাক্ষাৎকারের সেই রহস্যই পাশ করলেন ঋত্বিক শ্রীতমা।
এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়। অন্যদিকে শ্রীতমাকে দেখা গিয়েছিল উমা সিরিয়ালে। তবে এখন ঋত্বিক ও শ্রীতমা দুজনেই একসঙ্গে অভিনয় করছেন মন দিতে চাই মেগাতে। যদিও এই সিরিয়াল সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। কিন্তু এই সিরিয়ালের সেটেই অনস্ক্রিন শ্যালিকা ‘দোয়েল’-এর সঙ্গে সোমরাজ ওরফে ঋত্বিকের কেমিস্ট্রির চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, সিরিয়ালের দুই তারকা ইতিমধ্যেই নাকি মন দেওয়া-নেওয়া করে নিয়েছেন।
সাক্ষাৎকারে তারা বলেন তাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে তারা একসঙ্গে খেতে যেতে ভালোবাসে ঘুরতে যেতে ভালোবাসে। ঋত্বিক বললেন অদ্ভুতভাবে তাদের ভালোলাগা গুলো এক রকমের। সাক্ষাৎকারে তাদের জিজ্ঞাসা করা হয় তাদেরকে নিয়ে মাঝেমধ্যেই চর্চায় বসেন নেটিজেনরা, কানাঘুষো শোনা যায় প্রেম করছেন তারা, এইটা কিভাবে হ্যান্ডেল করেন অভিনেতা অভিনেত্রী। এর উত্তরে তারা খুব সাবলীলভাবেই বলেন এটাতো হ্যান্ডেল করার কিছু নেই।
আমরা যেমন ভাবে ছবি পোস্ট করি তেমনভাবেই করব। আমরা কিছু একটা ভেবে পোস্ট করি দর্শকরা সেটাকে দেখে নিজের মতন করে কিছু একটা ভেবে নেন, কিন্তু এতে তাদের বিশেষ যায় আসে না কারণ তারা যেমন ছিলেন তেমনি থাকবেন। যদি দর্শকরা ভাবেন তারা প্রেম করছেন তাহলে ভাবতে পারেন তাদের কোন সমস্যা নেই। এভাবেই কি তবে প্রকাশ্যে নিজেদের প্রেমের গুঞ্জনকে স্বীকৃতি দিলেন ঋত্বিক?

