স্টার জলসা আঁটকে দিল তাদের আসন্ন দুটি নতুন ধারাবাহিককে! চ্যানেলের সঙ্গে গন্ডগোল নাকি অন্য কোন কারণ?

স্টার জলসায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক, এরই মধ্যে দুঃখের খবর ভক্তদের জন্য! আসন্ন দুটি ধারাবাহিক বাতিল হল চ্যানেলের

বর্তমানে ধারাবাহিকের চ্যানেলগুলিতে একের পর এক নতুন ধারাবাহিকের আগমন ঘটছে। একটি শেষ হতে না হতেই চলে আসছে আরও দুটি ধারাবাহিক (Bengali Serial)। নতুন ধারাবাহিক গুলিকে জায়গা করে দিতে চ্যানেল অন্যান্য কম টিআরপি (TRP) যুক্ত ধারাবাহিক গুলিকে দ্রুত চ্যানেল থেকে অপসারণ করছে।

এমন অবস্থায় আটকে গেল আসন্ন দুটি নতুন ধারাবাহিকের সম্প্রচার। কিছুদিন আগেই জানা গিয়েছে স্টার জলসায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। দর্শকরা এই দুই ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করে বসে রয়েছেন। এমন সময় ঘটে গেল বিপত্তি।

আসন্ন দুই ধারাবাহিককে বাতিল করল চ্যানেল

হঠাৎ করে এই চ্যানেল জানিয়ে দিল এই মুহূর্তে কোন ভাবেই সম্প্রচার শুরু হবে না এই দুই ধারাবাহিকের। কিন্তু কী কারণে চ্যানেল এমন সিদ্ধান্ত নিল সেটা জানা সম্ভব হয়নি। চ্যানেলের এমন সিদ্ধান্ত নিয়ে মোটেই খুশি নন দর্শকমহল। এমনটা হওয়ায় বেশ নিরাশ হয়েছেন তারা। এখন প্রশ্ন উঠছে কেন এই দুই আসন্ন ধারাবাহিককে অনিশ্চিত কালের জন্য স্থগিত রাখা হলো।

এখনই আসছে না এই দুই ধারাবাহিক

কথা ছিল এই দুই ধারাবাহিকের মধ্যে একটি ধারাবাহিক সম্প্রচারিত হবে আগস্ট মাসে এবং অন্য ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনা বদলে ফেলল স্টার জলসা। বর্তমানে দর্শকরা অপেক্ষা করে বসে রয়েছেন কবে চ্যানেল পুনরায় এই দুই ধারাবাহিককে ছাড়পত্র দেবে।

শোনা যাচ্ছে একটি ধারাবাহিকের এখনো অব্দি লুক সেট হয়নি। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল দুই জনপ্রিয় অভিনেতা, যথা সুস্মিত মুখার্জি এবং রোহন ভট্টাচার্যকে। তারাও চ্যানেলের এই সিদ্ধান্তের জন্য মাঝ পথে ঝুলে রইলেন। আর তার পাশাপাশি আরেকটি ধারাবাহিকে নায়িকা হিসেবে আসতে চলেছিলেন নেহা আমনদীপ। চ্যানেলের এমন সিদ্ধান্তে খুশি নয় কেউই। এখন দেখার বিষয় যে কবে চ্যানেল দুটি ধারাবাহিককে সম্প্রচারের অনুমতি দেন।

Back to top button