১২ বছর পর ভেসে এল ‘দারু ব্রহ্ম’! সামান্য ত্রুটিতেই মহা সর্বনাশ! অশুভ শক্তির ছায়ায় কি ধ্বংস হবে নবদ্বীপ? প্রকাশ্যে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের নতুন প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone kori) বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত মেগা সিরিয়াল। নবদ্বীপের পটভূমিতে তৈরি এই আধ্যাত্মিক ও প্রেমের কাহিনীটি শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী পল্লবী শর্মা। বিশ্বরূপ এখানে গোরাচাঁদ গোস্বামী চরিত্রে অভিনয় করছেন, যিনি সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরের খোঁজে মগ্ন থাকতে চান। অন্যদিকে পল্লবী শর্মা রূপমঞ্জুরী এবং দিতির মতো দ্বৈত চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিচ্ছেন। বিনিয়ান ট্রিজ প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ধারাবাহিকটি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তি এবং সাধারণ মানুষের জীবনের টানাপোড়েনকে এক সুতোয় গেঁথেছে।

ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে এক রোমাঞ্চকর মোড় দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে বলা হয়েছে যে, প্রতি ১২ বছর অন্তর স্বয়ং দারু ব্রহ্ম গঙ্গায় ভেসে আসেন। এই পবিত্র মুহূর্তকে কেন্দ্র করে নবদ্বীপে এক বিশাল পুজোর আয়োজন করা হচ্ছে। হিন্দু শাস্ত্রমতে এই দারু ব্রহ্মের আবির্ভাব এবং পূজা অত্যন্ত মহিমান্বিত এক ঘটনা, যার সঙ্গে বহু ভক্তের আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে। তবে এই পুজোর একটি বিশেষ সতর্কতাও দেওয়া হয়েছে পূজা চলাকালীন সামান্যতম ত্রুটি বা ভুল হলে নেমে আসতে পারে মহা সর্বনাশ, যা সমগ্র এলাকার শান্তি বিঘ্নিত করতে পারে।

গল্পের এই টানটান উত্তেজনার মাঝে আবির্ভূত হয়েছে এক অশুভ শক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে ওই তান্ত্রিক যে এই পবিত্র দারু ব্রহ্মকে নিয়ে এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত। সে মনে করে, যদি সে এই দারু ব্রহ্মকে পুড়িয়ে তার ভস্ম দিয়ে শয়তানের পূজা করতে পারে, তবে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবে। বাড়িতে এসে তার অশুভ শক্তির মাধ্যমে গোস্বামীর বাড়ি সকলকে অজ্ঞান করে তাদের অগোচরে ওই কাঠ নিয়ে পালিয়ে যায়।

তবে অধর্মের এই আস্ফালনের সামনে রুখে দাঁড়িয়েছে গল্পের নায়ক গোরা এবং তার সঙ্গীরা। গোরার দৃঢ় বিশ্বাস যে, পৃথিবীতে মহাপ্রভু ছাড়া আর কেউ সর্বশক্তিমান নয়। এরপরে দিতি এবং গোরা মিলে পৌঁছয় ওই অসাধুর ডেরায় যেখানে তারা ওই কাঠটিকে চুরি করে নিয়ে গিয়েছিল। ভিডিওতে গোরাকে প্রতিজ্ঞা করতে দেখা যায় যে, সে যে কোনো মূল্যে এই অশুভ শক্তির হাত থেকে দারু ব্রহ্মকে রক্ষা করবে এবং তাকে পুনরায় সঠিক স্থানে ফিরিয়ে আনবে। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে গোরার ভক্তি এবং রূপমঞ্জুরী বা অদ্বিতীয়ার বুদ্ধি কীভাবে কাজ করে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং ভক্তি আর বিশ্বাসের এক চরম পরীক্ষা।

আরও পড়ুনঃ ‘কারো পেটে লা’থি পড়তে দেব না…’ ‘মেয়েরা ৮:০০ টার পর বেরোতে পারবে না…আমার সঙ্গে অন্যায় হয়েছিল!’, টলিউডের ব্যান কালচার থেকে নারী সুরক্ষা! বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়!

এই দারু ব্রহ্মকে রক্ষার বিশেষ পর্বগুলো আগামী ১৮ এবং ১৯শে মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জি বাংলার পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে। বর্তমানে টিআরপি রেটিংয়ে উপরের দিকে থাকা এই ধারাবাহিকটি তার এই নতুন টুইস্টের মাধ্যমে দর্শকদের ড্রয়িং রুমে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে দেবে বলেই মনে করছেন টেলি-বোদ্ধারা। ভক্ত ও অশুভ শক্তির এই সম্মুখ সমরে শেষ পর্যন্ত জয় কার হবে, তা জানতে চোখ রাখতে হবে জি বাংলায়।

Back to top button