যেখানে ক’দিনের মধ্যেই সম্পর্ক ভেঙে আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়ছে মানুষ! সেখানে মধুবনী ভাবতেই পারেন না এতটা বদলে যাওয়া কী করে সম্ভব! রাজা এবং তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় জুটি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। জনপ্রিয় সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’-র ওম তোরাকে কে না চেনে? মেগা সিরিয়ালের (Mega Serial) থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। জীবনের নানা মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন তাঁরা। তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙা- জোড়া লাগা যেন, রোজকার ঘটনা। যেখানে চারদিকে এত সম্পর্কে ভাঙনের খবর পাওয়া যায়, সে সময় মধুবনী- রাজার সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? শেয়ার করলেন অভিনেত্রী।
প্রেম থেকে বিয়ে এবং দাম্পত্যের নানা মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন মধুবনী। ক্যাপশনে লিখেছেন, “অহংকার করে বলছি না, কিন্তু সত্য এমনই জিনিস, যা স্বীকার না করে উপায়ও নেই, তাই নয় কি? আজকের এই ধরা ছাড়ার যুগে, আমাদের যুগল সত্যিই বিরল। ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ, আমরা জীবনের সঠিক সময়ে, দু’জন দু’জনকে খুঁজে পেয়েছি। তারই আশীর্বাদে আমরা ৭০ জন্ম বা তারও পরে যদি পৃথিবীতে ফিরতে হয়, একসাথে পথ চলব। এমনকি, যখন আর পৃথিবীতে ফিরতে হবে না, তখনও একসাথেই থাকব।”
প্রায় ১০ বছরের প্রেম মধুবনী ঘোষ আর রাজা গোস্বামীর। তার পর ছয় বছর হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। নতুন প্রজন্মের প্রেমযাপন অবাক করে মধুবনীকে। নিজেদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে মধুবনী নিজের উপলব্ধিকে উজাড় করে দিলেন। আর পাঁচটা মেকি সম্পর্কের মতো তাদের সম্পর্কটা এখনো বিকিয়ে যায়নি এটাই স্পষ্ট করলেন তিনি।
বর্তমানে একের পর এক তারকার বিচ্ছেদের চর্চায় বেশ বিরক্ত হচ্ছেন মধুবনী। এই সম্পর্কের ভাঙা-গড়ার খেলাতে মোটেও বিশ্বাসী নন অভিনেত্রী। মধুবনী বললেন, যখন তিনি দেখেন এক জুটি দু’বছর পরই সম্পর্ক ভেঙে আবার নতুন নতুন মানুষের সঙ্গে জড়িয়েছে তখন তার সেই বিষয়টি ভীষণই অদ্ভুত লাগে। তিনি ভেবে পান না কিভাবে এতটা বদলে যাওয়া সম্ভব। সেদিক থেকে তিনি নিজের সম্পর্ক নিয়ে অনেক বেশি কনফিডেন্ট। সেটাই তিনি তার পোস্টে বুঝিয়ে দেন।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনেত্রীর স্বামী রাজা অনেক ধারাবাহিকে কাজ করছেন। তবে মধুবনী ছোট পর্দা থেকে অনেক দিনই দূরত্ব বজায় রাখছেন। ছেলে কেশবকেই আপাতত সময় দিতে চান তিনি। দীর্ঘদিন যাবত তাকে আর ছোট পর্দায় কোন ধারাবাহীকে দেখা যায়নি। বর্তমানে তিনি সংসার এবং সন্তান সামলাতে নিজেকে ব্যস্ত রেখেছেন। আবার কি তাকে দেখা যাবে? কোন নতুন চরিত্রে কোন নতুন গল্পে? জানতে উৎসব ভক্তরা।

