শ্যামলীর চ’ড়ের প্র’তি’শো’ধ নিতে প্রিয়ার চরম স’র্ব’না’শ করলো জ্যাকি! আবার একবার সকলের সামনে অ’প’রা’ধী হল শ্যামলী!
এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় জমে উঠেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। মেগার নায়ক নায়িকার জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। এক্কেবারে অন্যরকম ধাঁচে তৈরি এই ধারাবাহিকের প্লট দর্শকদের একটুও একঘেয়েমি অনুভব করতে দেয় না এটাই এই ধারাবাহিকের প্রধান ইউএসপি।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী এখন রয়েছে তার শ্বশুরবাড়িতেই অর্থাৎ অনিকেতের কাছেই। তাকে সবাই মেনে নিতে না পারলেও আগের তুলনায় একটু হলেও পরিস্থিতি বদলেছে। শ্যামলী প্রতিনিয়ত চেষ্টা করে তার শ্বশুরবাড়িকে এবং অনিকেতকে সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করার। আর এই মুহূর্তে অনিকেতের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের দাদা আর বৌদি অর্থাৎ অরুনাভ আর তৃষা।
এই মুহূর্তে একটি বড় বিপদে পড়েছে প্রিয়া অর্থাৎ অনিকেতের বোন। যেখান থেকে তাকে রক্ষা করার চেষ্টা করছে শ্যামলী আর রোহিনী। অনিকেতের বোন প্রিয়াকে বহুদিন ধরেই কলেজের একটি ছেলে খুবই বিরক্ত করে। প্রিয়ার বলা কথায় কোন কাজ হয় না। তাই শ্যামলী আর রোহিনী ঠিক করে, তারা নিজেই গিয়ে ওই ছেলেটির সাথে কথা বলবে এবং উচিত শিক্ষা দেবে। ভাবা অনুযায়ী তারা কাজও করে। কিন্তু তাতে যে হিতে বিপরীত হবে সেটা তারা ভাবতেও পারেনি।
শ্যামলী আর রোহিনী দুজন মিলে ওই ছেলেটিকে এমন শিক্ষা দেয় যাতে ওই ছেলেটা প্রিন্সিপাল স্যারের ঘরে এসে নিজে প্রিয়ার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এটা যখন রোহিনী বাড়ির সবাইকে বলে প্রত্যেকেই খুব ভয় পেয়ে যায়। কারণ এই ধরনের ছেলেদের প্রতিশোধ স্পৃহা অনেক বেশি থাকে। অনিকেত বলে এত বড় ঘটনা তাদের আগে কেন জানানো হয়নি। যদিও রোহিনী সমস্ত বিষয়টাকে খুব সহজভাবেই নেয়। শ্যামলীও রোহিনীর তালে তাল মেলায়। তারা মনে করে এরপর হয়তো আর ওই ছেলেটি প্রিয়াকে কোনরকম সমস্যার মধ্যে ফেলবে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, প্রিয়া ঘরে বসে বসে ভীষণ কাঁদছে। ঠিক তখনই সেখানে চলে আসে রোহিনী আর শ্যামলী। বারবার জিজ্ঞাসা করার পর প্রিয়া সমস্তটা তাদেরকে খুলে বলে। সে বলে, জামা পরিবর্তন করার সময় জ্যাকি তার ভিডিও করে নেয়। আর সেটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়েই তাকে দিয়ে অনেক খারাপ কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় শ্যামলী আর রোহিনী। ঠিক তখনই সেই ঘরে ঢুকছিল প্রিয়ার মা। সমস্ত ঘটনা শুনে সে ভয়তে মাটিতে বসে পড়ে।

