‘ও একটা পাগল…চেষ্টা করছি যাতে ভালোবাসাটা না কমে’- বিয়ের পরেও ভালোবাসা বজায় রাখতে রুবেলের জন্য কি কি করেন শ্বেতা?

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। মাত্র একমাস হয়েছে বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।
বিয়ের পর পায়নি ছুটি, সাথে সাথে নেমে পড়েছে কাজে। বিয়ের জন্য মাত্র ৫ দিন ছুটি ছিল তারপরই ব্যস্ত হয়ে পড়েছেন যে যার ধারাবাহিক নিয়ে। বর্তমানে রুবেল তার নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ত। আর শ্বেতা কোন গোপনে মন ভেসেছের শুটিং নিয়েই ব্যস্ত। দুজনের একজনেরও সময় নেই।

তবে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে এবং তুই আমার হিরো ধারাবাহিকের সেট পাশাপাশি, একই ফ্লোরে তাদের শুটিং হয়। তাই জন্য ব্রেকের মাঝে দুজন দুজনের সঙ্গে কথা বলার সুযোগ পায়। না হলে বাড়ি গিয়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে তখন আর কথা বলার সুযোগটা থাকে না। তাই শ্বেতা এখন খুবই খুশি পাশাপাশি ফ্লোর হওয়ার জন্য।
আরও পড়ুনঃ ‘টাকার নয় ছয় হচ্ছে দেখলে খারাপ লাগে…’- সন্তানের জন্ম দিতে ৬ লক্ষ টাকা! কাঞ্চনের এই কারচুপিতে বিস্ফোরক পিঙ্কি!
এরই মাঝে সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন রুবেলকে খুশি রাখার জন্য কি কি করেন তিনি। সবে মাত্র কয়েক মাস হল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে রুবেল এবং শ্বেতা। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন দুজনে। অবশেষে বিয়ের পিঁড়িতে এসে পরিণত হয়েছে তাদের সম্পর্ক। দুজনে এখন সুখের সংসার করছে। তবে একটা সংসার সুখে রাখার জন্য এবং নিজের জীবন সঙ্গীকে ভালো রাখার জন্য কিছু নিয়ম মেনে চলে শ্বেতা। সেগুলি সাক্ষাৎকারে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন রুবেল একটা পাগল, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেখানে বিশ্বাস, ভরসা এবং একে অপরের প্রতি সম্মান রাখতে হয়। শ্বেতাও চেষ্টা করে রুবেলকে সবসময় সাপোর্ট করার, তার পাশে পাশে থাকার, তাকে ভালো পরামর্শ দেওয়ার, তাকে বোঝার। শ্বেতার মা সব সময় শ্বেতাকে বোঝাতে থাকে রুবেলকে যাতে দেখে রাখেন, অভিনেত্রী যাতে তার পাশাপাশি থাকেন। তার সাথে যেন ঝগড়া না করেন। শ্বেতাও মায়ের কথা মেনে চলার চেষ্টা করেন।

