বিরাট দুঃসংবাদ! শুটিং শেষে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! স্ত্রীকে আগলে বাড়ি নিয়ে গেলেন রুবেল!

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। মাত্র একমাস হয়েছে বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।
বর্তমানে শ্বেতা ব্যস্ত তার জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছের শুটিং নিয়ে, অন্যদিকে রুবেল ব্যস্ত তার নতুন ধারাবাহিক তুই আমার হিরোর শুটিং নিয়ে। তবে এই ব্যস্ততার মাঝে একটাই সুখবর এবার দুজনের শুটিং ফ্লোর একেবারে পাশাপাশি। তাই জন্য শুটিংয়ের ফাঁকে তাদের প্রতিদিনই এখন দেখা হয়। তাই একে অপরকে সেইটুকু সময় দিতে পারে। তবে এবারে শ্বেতার জীবনে ঘটে গেল দুর্ঘটনা।
অভিনেত্রীর জীবনের দুর্ঘটনার কথা শুনে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা। অভিনেত্রীর কে নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন সকলে। তবে কি হয়েছে অভিনেত্রী? বিয়ের তিনমাস পেরোতে না পেরোতে কি এমন দুঃসংবাদ নেমে এল অভিনেত্রীর জীবনে? শেষ কিছুদিন ধরে শহরে বেশ গরম পরেছে। যার কারণে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এবার এই গরমেই শুটিংয়ে শেষে অসুস্থ হয়ে পড়লেন শ্বেতা।
শুটিং শেষে বেশ কিছু মিডিয়া হাউজের পক্ষ থেকে শ্বেতা রুবেলের এক সঙ্গে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার জেরে ইন্টারভিউ দিতে পারেনা শ্বেতা। সেখানে একটি ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওতে দেখা যায় রুবেল শ্বেতাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই অসহ্য গরমেই শুটিং শেষে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। আর স্ত্রীকে আগলে ধরে নিয়ে যাচ্ছে রুবেল।
আরও পড়ুনঃ ‘স্বামী হল প্রভু আর স্ত্রী ক্রীতদাস…’- গায়কের কান্ড দেখে স্তম্ভিত বাংলা! তাকে ধিক্কার জানাচ্ছে সংগীত জগৎ!
শ্বেতা জানান শুটিং ফ্লোরে টক জল দিয়ে কিছু একটা খাবার বানানো হয়েছিল আর সেই টক জল খেয়ে সহ্য করতে পারেনি অভিনেত্রী। ওই খাবার খাওয়ার পর থেকেই মাথা ঘুরাতে শুরু করে। হতে পারে গরমের থেকেই এই শরীরে অস্বস্তি শুরু হয়েছে অভিনেত্রীর। তবে চিন্তার কারণ নেই কারণ অভিনেত্রীর সাথে ছিলেন তার স্বামীর রুবেল। শ্বেতাকে একেবারে আগলে সুরক্ষিতভাবে নিজের কাছে ধরে রেখেছিলেন তিনি।

