পছন্দ হচ্ছে না টেলিকাস্টের সময়, সিরিয়াল ছাড়ছেন স্বস্তিকা! কতটা সত্যি? এই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী

ব্যক্তিগত কারণে জন্য হোক বা ধারাবাহিকের স্বার্থে অনেকবারই আমরা ধারাবাহিক চলাকালীন বদলে যেতে দেখেছি নায়ক বা নায়িকাকে। এবারেও এমনই কিছু দেখতে হতে পারে এমনটাই আশঙ্কা দর্শকমহলের। এখানে কারণটা একটু আলাদা। টেলিকাস্ট এর সময় মন মতো হচ্ছে না নায়িকার যার ফলস্বরূপ অভিনেত্রী সিরিয়াল ছেড়ে দিতে পারেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল টেলিপাড়ায়।
তাঁর বয়স মাত্র ২৪ কি ২৫ হবে। এর মধ্যেই তাঁর ছেলে আছে, ছেলেদের আবার বৌমা আছে! ভেবে অবাক হওয়াটা স্বাভাবিক। কিন্তু বাস্তবে তো এমনটাই ঘটছে ঝিলমিলের জীবনে। কথা হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়াল নিয়ে। যে সিরিয়ালের গল্পই তৈরি হয়েছে এমনই এক প্রেক্ষাপটে। মুখ্য চরিত্রে দর্শক দেখছেন স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহাকে।
বেশ কিছুদিন ধরেই সস্তিকার ধারাবাহিক ছেড়ে দিচ্ছে এই নিয়ে জল্পনা তৈরি হয় নেটপাড়ায়। ধারাবাহিকের স্লট বদলে দুপুর তিনটে করে দেওয়ায় বেজায় রেগে যান অভিনেত্রী সস্তিকা। তার পর জানতে পারা যায় সময়ের বদল না ঘটলে ধারাবাহিক ছেড়ে দেবেন এমনটা বলেছেন অভিনেত্রী। কতটা সত্যি বিষয়টা? জেনে নেওয়া যাক কি বললেন অভিনেত্রী।

এ দিন অন্য একটি সামাজিক মাধ্যমের নেওয়া সাক্ষাতকারে সব সত্যিটা জানান অভিনেত্রী সস্তিকা। তিনি জানান এমন কিছুই তিনি কখনোই বলেননি। তোমার খোলা হওয়ার একটি নতুন প্রমো টেলিকাস্ট হওয়ার পাশাপাশি জানানো হয় নতুন টাইম স্লট আর তার পরেই তিনি জানতে পারেন গুজব রটছে তার নামে। আদতে তিনি এমন কিছু ভাবেননি।
তিনি আরও বলেন তিনি খুব সামান্য একজন শিল্পী, টি আর পি, টাইম স্লট, টাইম স্প্যান এসব দেখতে গেলে তার অভিনয়টা অন্য কাউকে করে দিতে হবে। আর এত বড় রেপুটেটেড চ্যানেল তার কথা শুনবেই বা কেন? সম্পূর্ণটাই রটনা, এর সিকি ভাগেও সত্যতা নেই। তিনি বলেন ‘তোমার খোলা হাওয়া ঝিলমিলকে নিয়ে শুরু হয়েছিল আর ঝলমিলকে নিয়েই চলছে, যতদিন এই ধারাবাহিক চলবে সেটা এক বছর দু বছর তিন বছর যত দিনই হোক না কেনো সস্তিকা সবসময় তোমার খোলা হওয়ার সাথেই থাকবে।’

