যতই অভিমান থাকুক না কেন, দীপাকে কষ্টে দেখে কাছে টেনে নিল সূর্য, তবে কি ভুল বোঝাবুঝির পালা মিটলো?

স্টার জলসার (Star Jalsha) বর্তমানে একটি অতি জনপ্রিয় সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সোম থেকে শুক্র সঠিক সময়ে টিভির সামনে বসতে ভোলেননা দর্শক। আর এখন ধারাবাহিকের প্রতিটি পর্বই জমজমাট। একের পর এক ধামাকা দর্শককে উপহার দিচ্ছেন নির্মাতারা। বহুদিন যাবৎ দর্শকের একটাই আশা ও চাহিদা ছিল সূর্য আর দীপার মাঝের ভুল বোঝাবুঝি যেন মিটে যায়।

দর্শক তাদের প্রিয় জুটিকে আবার একসাথে দেখতে চান। সূর্য-দীপার (Surja-Deepa) মাঝে এই মান-অভিমান, রাগ এসব যেন বড্ড দীর্ঘ হয়ে চলেছে। যা এক পর্যায়ে দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর তাইতো দর্শকের আকর্ষণ বাড়িয়ে তুলতে গল্পে এসেছে নতুন ট্র্যাক। যদিও সূর্য দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য মনস্থির করেছে। তবে কোর্ট থেকে তাদের ছয় মাস একসাথে থাকার আদেশ দেওয়া হয়েছে।

তবে মিশকাও হাল ছাড়তে নারাজ তাই সে, আবার একবার দীপাকে মারার পরিকল্পনা করে। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। মিশকা ভিলেন হলেও বেশ বুদ্ধিমতী। এর আগেও দর্শক তার সূক্ষ পরিকল্পনার প্রমান পেয়েছেন। মিশকা চুপ করে বসে নেই সে ভাবছে নতুন করে কি করা যায় যার ফলে সূর্য-দীপাকে বরাবরের জন্য আলাদা করা যাবে?

এর মাঝে একসাথে থাকতে থাকতে সূর্যদিপার সম্পর্কে লাগছে নতুন রং। একবার সূর্যের অসুস্থতায় তার কষ্টে নিজের সর্বস্ব দিয়ে ভালো রাখার চেষ্টা করছে দীপা। অন্যদিকে দীপাকে সর্বক্ষণ যা নয় তাই শোনালেও মনে মনে দীপার সঙ্গে থাকতে পেরে এক অসম্ভব শান্তি অনুভব করছে সূর্য। রাগ দেখিয়ে তার খাবার সরিয়ে দিলেও রাতের অন্ধকারে দীপার তৈরি রান্নাই খেতে হচ্ছে তাকে। কিন্তু এতসবের মাঝখানে এই প্রথমবার দীপার কষ্টের তার অসুস্থতায় দিপাকে আগলে নিল সূর্য।

এই দিনের পর্ব দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। এতদিন ধরে সবাই তারা দেখতে চেয়েছিল তারই বেশ কিছুটা তারা দেখতে পেলো এদিনের পর্বে। অসম্ভব জ্বরে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল দীপা। এই দৃশ্য সহ্য করতে পারেনি সূর্য তাই বৌদির হেল্প নিয়ে সূর্য বিছানায় শুয়ে দেয় দিপাকে আর তারপর সেবা সুশ্রূষা করে তার। সমস্ত রাগ অভিমান কষ্ট সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তাদের ভালোবাসা আর এই সবকিছু তারই প্রমাণ দেয়।

