ডক্টরকে টাকা দিতে গিয়ে মিশকাকে ধরে ফেললো সূর্য, আগামী পর্বে মিশকার পর্দা ফাঁস! আনন্দে লাফাচ্ছে অনুরাগীরা

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ধারাবাহিকে সোনা এবং রূপা নামের দুই খুদে চরিত্রের আগমন হওয়ার পর থেকেই সিরিয়ালটি ধারাবাহিকভাবে বেঙ্গল টপার হচ্ছে। বর্তমানে অনুরাগের ছোঁয়ার এত জনপ্রিয়তার পেছনে তাই সোনা এবং রূপার অবদান রয়েছে তা বলাই বাহুল্য।

যারা নিয়মিত দর্শক তারা জানেন মিশকার জন্য অনেক অপমানিত হতে হয়েছে দীপাকে। মিশকা উর্মির ক্ষতি করার জন্য তাকে একটা বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরিকল্পনা করে। আরে দীপা সেটা জানতে পেরে তাকে বাধা দেয় এবং সবার সামনে বলে ইনজেকশনটা দিলে উর্মীর ক্ষতি হবে, মিশকা উর্মীর ক্ষতি করতে চায়। সূর্য সহ সবাই এমন কথা শুনে অবাক হয়েছিল।

তাই সূর্য ঠিক করে ইনজেকশনটা টেস্ট করা হবে। কিন্তু মিশকাকে যে ইনজেকশনটা দিতে বারণ করছিল দীপা ওটা টেস্ট করে কিছুই পাওয়া যায় না। তাই ফের সবার সামনে সূর্যের কাছে অপমানিত হতে হয়েছে দীপাকে। তখন আর তাদের মনে ছিল না এই দীপাই নিজের শারীরিক অসুস্থতার কথা ভুলে গিয়ে একবারও না ভেবে রক্ত দিতে ছুটে গিয়েছিল।

এইবার মিশকার এই নোংরামি ফাঁস হয়ে গেল সূর্যের কাছে। সূর্য যখন সোনাকে নিয়ে বাড়ি ফিরছিল তখন সোনা, সূর্যকে জিজ্ঞাসা করে পচা মেয়ের মায়ের নাম তো দীপা আর আমার মায়ের নামও দীপা। তাহলে কি পচা মেয়ের মাই আমার মা? সূর্য সব শুনে বুঝতে পারে খুব তাড়াতাড়ি মায়ের ব্যবস্থা করতে হবে সোনার জন্য। সে বিষয়ে মিশকার থেকে পরামর্শ নিতে আবার হসপিটালে ফিরে যায় সূর্য।

সেখানে গিয়ে দরজার বাইরে থেকে সূর্য শুনতে পায় মিশকা ডক্টর কে বলছে আপনি সময় মতো ইনজেকশনটা পাল্টে দিয়েছেন বলেই আজ অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম এর যথাযথ পারিশ্রমিক আপনি পাবেন, বলে এক গোছা টাকা তার হাতে ধরিয়ে দেয় সে। আর তারপর বলে এরপরে কোন দরকার পড়লে আপনার সাহায্য পাব আশা করছি। সবকিছু শুনে ঘরে ঢুকে সূর্য রাগে ফেটে পড়ে মিশকার উপর। এবার কি তবে সূর্য বুঝবে দীপা এতদিন ধরে যা যা বলে এসেছে সেটাই ঠিক?

Back to top button