মিশকার সব চেষ্টা বিফলে, সূর্য বুঝতে পারলো সোনা সত্যি করেই দীপার সন্তান! সামনে এলো একাধিক প্রমাণ

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালটি যে দর্শকদের খুবই পছন্দের একটি সিরিয়াল তার প্রমাণ হল টিআরপি তালিকা। বাংলার দর্শকদের একাংশের কাছে অনুরাগের ছোঁয়া হল সেরা সিরিয়াল। তাই তো শুধু স্টার জলসার টপার সিরিয়াল নয়, অনুরাগের ছোঁয়া হামেশাই টিআরপি (TRP) টপার হয়।

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) নিয়ে এলো আবারও এক নতুন ধামাকা। সিরিয়ালের সাম্প্রতিক ট্র্যাকে চলছে টানটান উত্তেজনা। রুপার পর সোনা নিজের পরিচয় জানতে মরিয়া হয়ে পড়েছে। তাকে উর্মির মা জানিয়ে দিয়েছে সে অনাথ। তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সকলে মানুষ করেছে। সেনগুপ্ত বাড়ির কেউ তার আপন নয়। ছোট্ট সোনার মনে এই কথাটা ভীষণ ভাবে আঘাত করেছে। সে সকলের উপর ভীষণ রাগ করেছে আর অভিমানে বাবার থেকে দূরে যেতে চাইছে।

সূর্য সোনাকে পেয়ে নিজেকে নতুন ভাবে গুছিয়ে নিয়েছিল। দীপা চলে যাওয়ার পর থেকে সোনাই হয়ে উঠেছে তার একমাত্র অবলম্বন। সেই মেয়েই যখন আজ বাবার থেকে দূরে যেতে চাইছে কষ্টে বুক ফেটে যাচ্ছে সূর্যরও। কিন্তু সে বা বাড়ির অন্যকেউ কিছুতেই সোনাকে বুঝিয়ে উঠতে পারছেনা যে, সূর্য তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, যত্ন করে, সূর্যর কাছে সোনা তার মেয়েই।

দীপার ওপর রাগ করে কি করবে বুঝতে না পেরে মিশকার বাড়িতে চলে যায় সূর্য। সেখানে গিয়ে সূর্য বলে তোর কাছে আমার একটা অনুরোধ রয়েছে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। তুই যদি পারিস তাহলে আমার খুব উপকার হবে। সোনার আসল মা-বাবার খোঁজ আমাকে জোগাড় করে দিতে হবে। কথা শুনে খুশি হয়ে যায় মিশকা। এতদিন যেন এর জন্যই অপেক্ষা করছিল সে।

অন্যদিকে মাকে না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে সোনা। বাড়ির সবাই থাকে ভর্তি করেছে হাসপাতালে। যেখানে গিয়েও নিজের মাকে খুঁজে চলেছে, ছোট্ট মেয়েটা। এইসব দেখে সূর্যের মাথা কাজ করে না। সে ভাবতে থাকে এইবার সোনাকে যেখান থেকে আনা হয়েছিল সেখানে গিয়ে সোনার আসল বাবা-মার পরিচয় জানতেই হবে আর এই বলেই হসপিটাল থেকে বেরিয়ে যায় সে। তাহলে কি এবার সেখানে গিয়েই সমস্ত সত্যির হদিস পাবে সূর্য?

Back to top button