অনস্ক্রিনের মত অফস্ক্রিনেও সূর্য অন্তপ্রাণ দুই মেয়ে, সোনা রূপার সাথে খুনসুটির মাঝেই সূর্য জানালো ‘সুদীপা’র এক হওয়ার দিন!

এই মুহূর্তে বাংলা বিনোদনের প্রথম সারির সবথেকে উন্নত চ্যানেল স্টার জলসার (Star jalsha) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি যে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) তা নতুন করে দর্শকদের বলার আর অপেক্ষা রাখে না। প্রতিদিন ঠিক সময় মত টিভির চ্যানেলে এই ধারাবাহিকটি দেখতে বসে পড়েন দর্শকরা। আচ্ছা তারা কি জানেন অফ স্ক্রিনে কেমন সম্পর্ক সূর্যের সাথে সোনা রুপার? আর কবেই বা হতে চলেছে সূর্য দীপার মনের মিল? জানালেন সূর্য নিজে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী বর্তমানে এক পাহাড় প্রমাণ অভিমান জমে রয়েছে সূর্যের মনে। সেই অভিমানের ভিড় ঠেলে সূর্যের মনের কাছে পৌঁছতে পারছে না দীপা। কোনভাবে পৌঁছানোর চেষ্টা করলেই সেখানে এসে ব্যাঘাত দিচ্ছে মিশকা। আর অনেক বেশি করে দূরে সরে যাচ্ছে সে। এইভাবেই কেটে চলেছে দিনের পর দিন মাসের পর মাস।

surjo rupa

দর্শকরা ব্যস্ত হয়ে উঠেছেন তাদের দুজনকে আবারও একসাথে দেখার জন্য। দীপা আর সূর্যর মনের মিল কবে হবে সেই দিনটাকে খুব তাড়াতাড়ি দেখতে চান তারা। এর মাঝেই শুটিং ফ্লোরেই এক সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় বসলেন দীপা আর সূর্য। সেখানেই সূর্যকে ঘিরে সোনা রুপার ক্রমাগত দুষ্টুমি নজর কাড়লো দর্শকদের।

ওরা কি সব সময় এমন দুষ্টুমি করতে থাকে? উত্তরের সূর্য বলল, “সারাদিন এমনই চলছে, ভীষণ ডিস্টার্ব করে আর প্রচুর দুষ্টুমি করে। অফ স্ক্রিন অন স্ক্রিন দুই সময় করে। এদের সামলানো যায় না। একে অপরকে মারে আবার বুঝিয়ে সুুঝিয়ে শটের জন্য আনতে হয়।” একই কথা দীপাকে জিজ্ঞাসা করলে সে বলে, “না এসব আমার সঙ্গে একদমই করতে পারে না। কারণ ওরা খুব ভালো করেই জানে একবার মেকআপ ঘেঁটে গেলে সেটা ঠিক করতে আবার এক ঘন্টা লাগবে।”

surjo sona

এই যে সূর্য দীপা আলাদা হয়ে গিয়েছে, এটা তার দর্শকরা সহ্য করতে পারছেন না। এই মিলটা ঠিক কবে হবে? সূর্য বলে, “দর্শকদের মত আমরাও দর্শক। হ্যাঁ, আমরা কাজ করছি ঠিকই কিন্তু আমরাও এই ধারাবাহিকের দর্শক। একটা সিন আমাদেরকেও বারবার দেখতে হয়। তাই আমরা নিজেও জানিনা যে এটা কবে হবে। কিন্তু আশা করছি আর খুব বেশি দেরি নেই। দীপা এখন সেনগুপ্ত পরিবারে পাকাপাকিভাবে ঢুকে পড়েছে এবার খুব তাড়াতাড়ি হয়তো সূর্যের মনেও ঢুকে পড়বে।”

Back to top button