রূপার অসুস্থতার জন্যই আরও কাছাকাছি আসবে সূর্য-দীপা, মিটে যাবে ভুল বোঝাবুঝি, আসন্ন পর্বে সেই আশংকাই অনুরাগীদের!

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। শুরুর প্রথম থেকে সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দের ছিল দর্শকের তবে তাদের ভুল বোঝাবুঝির কারণে বহুদিন এই জুটিকে একসঙ্গে দেখতে পায় না দর্শক। এই ধারাবাহিকের মূল আকর্ষণ এখন তাদের দুই যমজ মেয়ে রুপা এবং সোনা।

সোনা রুপা দুজনেই অত্যন্ত খুদে অভিনেত্রী হলেও তাদের অনবদ্য অভিনয়ের মুগ্ধ করেছে দর্শককে। তাই এখন যে প্রতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া টিআরপিতে টপ করছে সেটার প্রত্যক্ষ কারণ এই দুই খুদে শিল্পীকেই মনে করে দর্শক। বর্তমানে গল্পেও এই দুই খুদে চরিত্রের ট্র্যাক চলছে। একজন ছোট থেকে তার মাকে পাইনি আর অন্যজন বাবাকে তাই দুজনে মিলে চেষ্টা করছে বাবা মায়ের মিল করাতে।

সম্প্রতি গল্পে দেখানো হচ্ছে রুপা জানতে পেরে গেছে যে ডাক্তার বাবু অর্থাৎ সূর্যই তার বাবা। কিন্তু দীপার সঙ্গে সূর্যর খারাপ ব্যবহার দেখে সে মনে করছে তার বাবা তাকে পছন্দ করেনা যার জন্যই হয়তো তাদেরকে মেনে নিতে পারছে না সূর্য। আর এর ফলেই তার খুদে মনে প্রভাব পড়ছে। তার ব্যবহার থেকে পড়াশোনা সবকিছুই অন্যরকম হয়ে গেছে যেটা লাবণ্য সেনগুপ্ত এবং দীপা দুজনেই বুঝতে পারছে।

আসন্ন পর্ব হতে চলেছে আরো জমজমাট, সূর্যকে কাছে না পেয়ে মনে মনে গুমড়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়বে রুপা। যার ফলে দীপা ভয় পেয়ে যাবে। তারপরে তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রুপার হাসপাতালে ভর্তির খবর শুনে ছুটে চলে আসবে সূর্য আর তাকে সুস্থ করার চেষ্টা করবে।

আর এরপরেই দর্শকদের অনুমান রুপার অসুস্থতা এতটাই বেড়ে যাবে যে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়বে তখনই সূর্য বলবে যে রুপা আর তার ব্লাড গ্রুপ এক। এরপরে নার্স সূর্যকে বলবে যে বাচ্চাটা কার? কারণ ওর সাথে আপনার অনেক মিল রয়েছে। তারপরেই সকলে চাইছে এই সন্দেহ থেকেই যেন সূর্য একবার তার সঙ্গে রুপার ডিএনএ টেস্ট করায় তাহলেই আসল সত্যি সামনে চলে আসবে। তবে আদতে গল্পে কী ঘটতে চলেছে সেটা জানতে হলে পরবর্তী দিনেই চোখ রাখতে হবে।

Back to top button