দীপার কাছে ক্ষমা চাইছে সূর্য! তাহলে কি মিশকার ষড়যন্ত্র থেকে বেরিয়ে এবার সত্যিই মিল হয়ে গেলো দুজনার? ভিডিও দেখে খুশি দর্শক

বাংলা বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই সিরিয়ালটি বিগত কয়েক মাস ধরে বাংলা সিরিয়ালের টিআরপি লিস্টে প্রথম স্থানে রয়েছে। বলা যায়, রুপা আর সোনার এন্ট্রি নেওয়ার পর থেকেই বাংলার টপার এই ধারাবাহিক।
বর্তমান ট্র্যাক অনুযায়ী, ধারাবাহিকে রুপা চরিত্রটি বেশ অবদান দেখা যাচ্ছে ধারাবাহিকে। বাবা আছে জেনেও যে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। ছোট বয়সে সে জেনে গিয়েছে তার বাবা তাকে মেনে নেয়নি। বাবার এই অবহেলা একটা বাচ্চার মনে কতটা প্রভাব পড়ে তা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছে রুপা চরিত্রে অভিনয়কারী সৃষ্টি মজুমদার।
ভাই দীর্ঘ কয়েক বছর ধরে সূর্য আর দীপা লড়ে যাচ্ছে একে অপরের সঙ্গে। সূর্যের লড়াই দীপাকে দুরে সরিয়ে দেওয়ার আর দীপার লড়াই হল সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার আগের মতন একসাথে থাকা। কিন্তু সূর্যের জেদের জন্য সম্ভব হচ্ছে না কিছুই। সবার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে কারো কথাই বুঝতে চাইছে না সূর্য। রাগে ঘৃণায় একাধিক অভিমানে সন্দেহে অন্ধ হয়ে গিয়েছে সে।
দর্শকরা সেই কবে থেকে হা করে বসে রয়েছে শুধুমাত্র সূর্য আর দীপার মিল দেখার অপেক্ষায়। তবে এমনটা আর হয়েই উঠছে না। আর এই না হয়ে ওঠার কারণ হিসেবে যার নাম না নিলেই নয় সে হলো সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকা। তার একের পর এক ষড়যন্ত্রে সূর্যের কাছে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে দীপা।
কিন্তু এদিন দেখা গেলো দীপার কাছে ক্ষমা চাইছে সূর্য। একেবারে দুই কানে হাত দিয়ে দিপাকে মানানোর চেষ্টা করছে সে। তবে কি দুজনের মধ্যে মিটে গেল সমস্ত বিবাদ? আবার কি এক হতে চলেছে তারা? না এই মুহূর্তে এমন কোন তথ্য জানা যায়নি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রীল ভিডিও দর্শকদের নিউজফিডে। যেখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান চলছে এবং সেই তালে দীপার কাছে ক্ষমা চাইছে সূর্য। আর দীপা তাকে রাগ দেখাচ্ছে। এই ভিডিওটা দেখার পর দর্শকরা বলছেন ঠিক এমন ভাবেই তাদের দুজনের মধ্যে সবকিছু মিটে যাক এটাই তারা চান।
View this post on Instagram

