আবার এক নতুন প্রোমো, সোনা রূপা যমজ বোন জেনে গেল সূর্য! সোনার কষ্ট দেখতে না পেরে ‘সে অনাথ নয় তার বোন’ জানিয়ে দিল রূপা

এই মুহূর্তে বাংলা বিনোদনের বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক। আর এই ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলির মধ্যে অন্যতম স্টার জলসা। স্টার জলসার সব থেকে জনপ্রিয়, টিআরপি টপার ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের প্রতিটি সদস্য গভীর প্রভাব ফেলেছে ভক্তদের মনে।
এই মুহূর্তে দাঁড়িয়ে গল্প অনুযায়ী রুপা জেনে গিয়েছে তার বাবা সূর্য এবং তার জমজ বোন সোনা। অনেকদিন ধরে লুকিয়ে রাখার পরেও শেষ পর্যন্ত আর নিজেকে আটকাতে পারেনি দীপা। সোনার জোরাজুরিতে বাধ্য হয়েই বলে দিয়েছে সমস্ত সত্যি। এটা জানার পর থেকে রূপার কষ্ট যেন আরো একটু বেড়ে গিয়েছে। বোন জেনেও কাছে যেতে পারছে না রুপা। বাবা জেনেও তাকে বাবা বলার অধিকার নেই।
এসবের মাঝখানে ঘটে গেল আর এক ঘটনা। এতদিন অব্দি সোনা জানতো সূর্য তারই বাবা। কিন্তু কিছু অসৎ মানুষের কুট বুদ্ধির জন্য সোনার সেই ধারণার পরিবর্তন হয়। প্রথম থেকেই সোনা খুব নরম মনের। কখনো অভাব দেখতে হয়নি তাকে। সামান্য কষ্টতেও মন খারাপ হয়ে যায় তার। রুপা যেমন অভাব এর সাথে সত্যের সাথে কষ্টের সাথে লড়াই করতে করতে বড় হচ্ছে, সোনা সেসব কিছুই পায়নি। তাই রুপার মতো ম্যাচিওর সোনা নয়।
সোনা কে কষ্ট দেওয়া কাঁদানো খুবই সোজা। আর তারই সুযোগ নিল সোনার নিজের দিদা। সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ পেয়েছে। এখানে দেখানো হয়েছে সোনা সূর্য দীপা আর রুপার সামনে বলছে আমি জেনে গেছি আমি অনাথ। আমার কেউ নেই। এমন কথা শুনে কষ্টে বুক কেঁপে উঠছে সূর্যর।
সোনা চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। এমন সময় পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে রুপা। আর সোনাকে বলে তুমি কেদোনা হিংসে কুটি, কে বলেছে তুমি অনাথ? তুমি জানো না আমি তোমার জমজ বোন। তুমি অনাথ নও। এমন কথা শুনে সূর্য অবাক হয়ে যায়, সে রূপাকে বলে এসব তুমি কি বলছো রুপা? এদিকে দীপা না পারছে সত্যিটা বলতে না পারছে চুপ করে থাকতে। কারণ দীপা জানে প্রমাণ ছাড়া কেউ তাকে বিশ্বাস করবে না অন্যদিকে সোনার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। এবার সোনার মুখের দিকে চেয়ে রুপার কথা কি বিশ্বাস করবে সূর্য?
View this post on Instagram

