মাথা মোটা হলেও বুদ্ধি আছে, মিশকার শত প্ররোচনার পরেও সূর্যের কাছে দীপা ভালো! সূর্যর মুখে দীপার নামে ভালো কথা শুনে অবাক দর্শক

গত সপ্তাহে টিআরপি টপার হয়ে সকলকে চমকে দিয়েছিল গৌরী এলো। এতদিন ধরে মূলত টপার হওয়ার লড়াই চলছিল অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রীর মধ্যে। তবে সবাইকে চমকে দিয়ে টপারের জায়গা ছিনিয়ে নিয়েছিল ঈশান আর গৌরী। কিন্তু চলতি সপ্তাহে যেই কে সেই। ফের টপার পজিশন সূর্য আর দীপার দখলে। স্টার জলসার এই মেগার ফ্যামিলি গল্প যেন চুম্বকের মতো টানে দর্শকদের। ধারাবাহিকের নায়ক-নায়িকাদের মধ্যে দূরত্ব বাড়লেই, দর্শকরাও অনুভব করে টানটান উত্তেজনা।

অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা করে আছেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)য় নতুন কিছু দেখতে পারবেন দর্শক। সূর্য-দীপার মিল দেখতে চান তারা। তারা চাইছেন আবার দুজনের নতুন করে বিয়ে হোক। কিন্তু সেটা কিছুতেই হয়না। যতবার মিলন হতে যাচ্ছে, ততবারই মিশকা এসে বাঁধার সৃষ্টি করছে। আর তাই মিল হতে গিয়েও হচ্ছেনা। সূর্য কাছে যেতে চাইলেও তার মনে মনে পড়ে যায় মিশকার বলা কথা গুলো।

তবে এই দিনের পর্ব দেখে বোঝা গেল সূর্য দীপাকে যতই ভুল বুঝুক না কেন দীপা যে ভালো এটা এখনো মনে প্রাণে বিশ্বাস করে সূর্য। এদিনের পর্বে দেখা গেল সোনার নকল মায়ের সাথে কথা বলছে সূর্য এমন সময় সেখানে প্রবেশ করল দীপা। ঘরে ঢুকেই টেবিলের ওপর রাখলো ১০ হাজার টাকা। সূর্য তাকে জিজ্ঞাসা করল এটা কি জন্য কেন এসব নাটক করছ?

দীপা সোজাসাপটা ভাষায় সূর্যকে বলল আপনি সেদিনকে আমায় ৪৫ হাজার টাকার সোনা কিনে দিয়েছিলেন। তার মধ্যেই দশ হাজার ফেরত দিলাম। বাকি টাকাটাও দিয়ে দেব। আমার কাছে এত টাকা নেই যে একসাথে ৪৫ হাজার টাকা বার করে দেবো। আমি তো আপনার মত বড়লোক নই তাই সব দিকেই ভেবেচিন্তে পা ফেলি। সেটা টাকা হোক বা সম্পর্ক। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল দীপা।

একটু হলেও চোখে জল চলে এসেছিল সূর্যর। সূর্য সোনার নকল মাকে বলল ও আসলে ভালো ও খারাপ নয় ও খুব ভালো। শুধু মাঝেমধ্যে ভালো আর খারাপের মধ্যে এমন ভাবে আটকে যায় যে নিজেই বেরোতে পারে না। এতকিছুর মধ্যেও সূর্যের মনে দীপার ভাবমূর্তি এতটা ভালো জানার পর পুনরায় আশায় বুক বাধছেন দর্শকরা। দর্শকদের ধারণা এভাবেই ধীরে ধীরে মান-অভিমানের পালা মিটিয়ে একে অপরের ভিতরটা দেখতে পাবে তারা। আর সূর্য নিজের সমস্ত খারাপ ঝেড়ে ফেলে ফিরে যাবে দীপার কাছে। কোনো মিশকা দূরে সরাতে পারবে না তাদের।

Back to top button