সোনার জন্য নতুন মা নিয়ে আসলো সূর্য, সোনার থেকে দীপাকে আলাদা করার সূর্যর এই পরিকল্পনা কি সফল হবে?

এই মুহূর্তে টিআরপিতে টপে থাকা স্টার জলসার একটি অন্যতম ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের প্রতিটি অভিনেতা অভিনেত্রী এমনকি ভিলেনকেও যথেষ্ট পছন্দ করেন দর্শকরা। যত দিন যাচ্ছে ধারাবাহিটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। বেশ দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে স্টার জলসায়।

আগের সপ্তাহে টিআরপিতে জগদ্ধাত্রীকে অনেকগুলো পয়েন্ট হারিয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়া। এখন প্রায় প্রতি সপ্তাহেই স্লট লিড করে আসছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের নায়ক সূর্যের সঙ্গে নায়িকা দীপার কোন বনিবনা নেই। অনেক অভিমান জমে থাকায় সূর্য দীপাকে চায়না। আবার আগের মত সম্পর্কটাকে ঠিক করে নিতে সে ইচ্ছুক নয়।

সূর্য দীপার মাঝে পড়ে তাদের দুই মেয়ে সোনা এবং রুপা অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। প্রত্যেকদিন তারা দেখছে মা-বাবার মধ্যে রাগ অভিমান, শুনছে হাজারো কটু কথা যা তাদের শোনার বয়স এখনও হয়নি। আর এই গুলোই তাদের মাথায় যে কত বড়ো খারাপ প্রভাব ফেলছে সেটা বুঝতে পারছে না বা বলাই বাহুল্য বুঝতে চাইছে না তাদের বাবা সূর্য। তবে এইবার এই সব কিছুটা বহিঃপ্রকাশ দেখা গেল তাদের মধ্যে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও রিলিজ হয়েছে যা দেখে অবাক সূর্য দীপা সহ সমগ্র দর্শক মহল। সেখানে দেখানো হয়েছে সোনা রুপার স্কুলে একটি প্রোগ্রাম হচ্ছে। আর সেখানে একসাথে অভিনয় করছে সোনা রুপা। তাদের সেই অভিনয়টা ছিল ভয়ঙ্কর। সূর্য দীপার সাথে যে ব্যবহার করে তারই একটা প্রতিচ্ছবি তুলে ধরছিল তারা তাদের অভিনয়ের মধ্যে দিয়ে। একদম সেজেছিল সূর্য আর একজন দীপা।

এই সব কিছু দেখে সূর্য আর দীপা দুজনেই খুব ভালো করেই বুঝতে পেরেছে যে বাচ্চা দুটো এসব শিখছে তাদের থেকেই। তাই সূর্য ঠিক করে এবার নকল হলেও সোনার জন্য একটা মা এর ব্যবস্থা করতেই হবে। আর সেই মতো একজনকে নিয়েও আসে। যা দেখে দীপার বুক কেঁপে ওঠে। সে ভয় পায় সোনাকে চিরতরে হারিয়ে ফেলার। কে সোনার এই নকল মা?

Back to top button